১৩তম গ্রেড সুবিধা পাচ্ছেন প্রাথমিকের সব শিক্ষক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে ১৩তম গ্রেডের সুবিধা দিতে সম্মতিপত্র পাঠিয়েছে অর্থ বিভাগ। মঙ্গলবার (১৯ জানুয়ারি) অর্থ বিভাগের উপ-সচিব রওনক আফরোজা সুমা স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি স্পষ্টীকরণ সম্মতিপত্র বুধবার (২০ জানুয়ারি) প্রকাশিত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০১৬ এর আগে নিয়োগ পাওয়া শিক্ষকদের মধ্যে যারা এখনও কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করে বেতনক্রম নির্ধারণে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো।
বেতনক্রম নির্ধারণের শর্তে বলা হয়েছে, সহকারী শিক্ষক (পুরুষ-মহিলা) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নীতিমালা ২০১৬ এ তফশিল অনুযায়ী পদ পূরণযোগ্য। তবে সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা ১৯৮১, ১৯৯১, ২৯১৩ এর আওতায় নিয়োগ পাওয়া যারা এখনও কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে উক্ত স্কেলপ্রাপ্তির জন্য সংশ্লিষ্ট নিয়োগ বিধিতে উল্লিখিত যোগ্যতা বিবেচনাযোগ্য হবে।
তাই পরবর্তী প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতিকে প্রাণবন্ত করতে ‘জয়কলির প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সহায়িকা’ বইটি অবশ্যই শ্রেষ্ঠত্বের দাবিদার।






Visit Today : 146
Visit Yesterday : 2096
This Month : 2242
Hits Today : 967
Total Hits : 3042029

