- শিক্ষাঙ্গন
Eadmin
- May 23, 2022
- 0
- 420
- 2 minutes read
অদম্য ইচ্ছাশক্তির ওপর ভর করে ৫৫ বছর বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাওয়া বেলায়েত শেখকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। তারা বলেছে, বেলায়েত শেখের মতো যেসব বয়স্ক শিক্ষার্থী স্বপ্ন দেখা বন্ধ না করে বিদ্যালয়ে ফিরে যান, যুক্তরাষ্ট্র তাঁদের শুভেচ্ছা জানায়।

আজ রোববার সন্ধ্যায় ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বেলায়েত শেখকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করা হয়। তিন সন্তানের জনক বেলায়েত আগামী ১১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। পরিবারের অসচ্ছলতার কারণে উচ্চশিক্ষার স্বপ্ন জলাঞ্জলি দিতে হয়েছে তাঁকে। পরে ভাই ও নিজের সন্তানেরাও সেই স্বপ্ন পূরণ করতে পারেননি। তাই ৫৫ বছর বয়সী বেলায়েত এবার নিজেই নিজের স্বপ্ন পূরণ করতে চান।






Visit Today : 86
Visit Yesterday : 2096
This Month : 2182
Hits Today : 619
Total Hits : 3041681

