3 Minute থিসিস প্রতিযোগিতায় মুখরিত সিলেট বিশ্ববিদ্যালয়
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ রাগীব আলী বলেন, এমন অনুষ্ঠান শিক্ষার্থীদের আইডিয়া সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীরা এমন প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেদের মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে পারে। তাই শিক্ষার্থীদের দক্ষতা তৈরিতে এমন প্রতিযোগিতা নিয়মিত হওয়া উচিত।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী নুসরাত জাহান রাফা। একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনীম জান্নাত চৌধুরী প্রথম রানারআপ হন।
প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিকুল ইসলাম এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. আরিফ আহমেদ। সভাপতিত্ব করেন ইলেকট্রনিকস ক্লাবের উপদেষ্টা গোলাম মাহমুফ চৌধুরী।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী নুসরাত জাহান রাফা। একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনীম জান্নাত চৌধুরী প্রথম রানারআপ হন। দ্বিতীয় রানারআপ হন যথাক্রমে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহজাবিন তাবাসসুম ও মাহবুব আলম ইমন। প্রতিযোগিতায় সেরা প্রেজেন্টার হিসেবে লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ খান নির্বাচিত হন।
দ্বিতীয় রানারআপ হন যথাক্রমে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহজাবিন তাবাসসুম ও মাহবুব আলম ইমন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির অধ্যাপক মো. মাইমুল আহসান খান, রেজিস্ট্রার মেজর (অব.) মো. শাহ আলম, পরীক্ষা নিয়ন্ত্রক মোস্তাক আহমাদ দীন, ইইই বিভাগের প্রধান মো. কামরুজ্জামান, সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম, ইলেকট্রনিকস ক্লাবের সহ–উপদেষ্টা নাফিস সুভানী প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিথিমণি দাস, রাব্বিকা হক, ফুহাদ আহমেদ লস্কর, ফারজানা ইয়াসমিন, ফাইজা রাজ্জাক প্রমুখ।






Visit Today : 55
Visit Yesterday : 262
This Month : 2413
Hits Today : 333
Total Hits : 3043225

