৮ গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয় ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি আগামী ১৫ জুলাই প্রকাশিত হতে পারে
দেশের ৮টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি বিজ্ঞপ্তি আগামী ১৫ জুলাই প্রকাশিত হবে। এদিন ৫টি জাতীয় পত্রিকা ও ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে বিজ্ঞপ্তটি পাওয়া যাবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ওপর ৫০ নম্বর নির্ধারণ করা হয়েছে। এই নম্বর কেবল প্রাপ্ত জিপিএর জন্যই দেওয়া হবে। গত শিক্ষাবর্ষের ন্যায় বিষয়ভিত্তিক নম্বর দেখে দেওয়া হবে না।
ওই সূত্র আরও জানায়, এবার কৃষি গুচ্ছের বাইরেও ভর্তি পরীক্ষার কেন্দ্র করা হবে। এক্ষেত্রে কৃষিগুচ্ছের পরীক্ষায় অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়গুলোর আশপাশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার কেন্দ্র করা হবে। যে সকল শিক্ষার্থীর রসায়ন, গণিত, পদার্থ ও জীববিজ্ঞান বিষয় ছিল কেবল তারাই ভর্তি পরীক্ষার সুযোগ পাবেন।
এবারের ভর্তি পরীক্ষায় আসন সংখ্যা আগের মতই রয়েছে। তবে এ গুচ্ছের সঙ্গে নতুন যুক্ত হওয়া হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৯০টি আসন যোগ হয়েছে।
আগের আসন সংখ্যা অনুযায়ী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১১৬টি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৩০টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৪টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৩টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৪৫টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি।
তথ্যসূত্রঃ The Daily Campus
সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয় সহায়ক বইসমূহ শিক্ষাবর্ষ ২০২১-২২ঃ
![]() |
![]() |
![]() |
![]() |
| ৪৬০ টাকা | ২৬০ টাকা | ৪১০ টাকা | ৪১০ টাকা |
![]() |
![]() |
![]() |
![]() |
| ৪১০ টাকা | ৪১০ টাকা | ৪১০ টাকা | ২০০ টাকা |













Visit Today : 82
Visit Yesterday : 2096
This Month : 2178
Hits Today : 573
Total Hits : 3041635

