ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত সরকারি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। আগামী ১ অক্টোবর পরীক্ষা শুরুর কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে ঢাবির ডিনস কমিটির এক জরুরি সভায় পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। বিকেল সাড়ে তিনটায় শুরু হওয়া এই বৈঠকে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১ অক্টোবর থেকে শুরু হওয়ায় অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষা ওইদিন থেকে শুরু করা সম্ভব হচ্ছে না। আগামী ২৯ অক্টোবর বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার মধ্য অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু হবে।
অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল আরও বলেন, অধিভুক্ত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩০ অক্টোবর। আর বাণিজ্য অনুষিদের ভর্তি পরীক্ষা হবে ৫ নভেম্বর।
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিনস্থ ৭ কলেজ – ‘বিজ্ঞান’ সহায়ক বইসমূহ শিক্ষাবর্ষ ২০২০-২১ঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিনস্থ ৭ কলেজ – ‘বাণিজ্য’ সহায়ক বইসমূহ শিক্ষাবর্ষ ২০২০-২১ঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিনস্থ ৭ কলেজ – ‘কলা ও সামাজিক বিজ্ঞান’ সহায়ক বইসমূহ শিক্ষাবর্ষ ২০২০-২১ঃ