২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার
দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার দিনক্ষণ নির্ধারণে বৈঠকে বসবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও নীতিনির্ধারকরা। তবে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমলেই এই পরীক্ষার আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আগামী বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) এ বিষয় নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সমন্বয়ে গঠিত কমিটির যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ড. মীজানুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, দেশের করোনার প্রাদুর্ভাব না কমানো পর্যন্ত এই পরীক্ষা আয়োজন করা যাবে না। সেক্ষেত্রে কোন নির্দ্দিষ্ট দিনক্ষণ আপাতত বলা যাচ্ছে না। তবে বিয়য়টি নিয়ে আগামী ৪ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও নীতিনির্ধারকদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে গত ১৪ জানুয়ারি সর্বশেষ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এতে যোগ দেওয়াতে তা বেড়ে ২০-এ দাঁড়ালো। ওইদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের টেকনিক্যাল সাব-কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রথমবারের মতো যোগ দেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল।
জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো: ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলনা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়।গ
গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সহায়ক বই হিসেবে জয়কলির ‘গুচ্ছ এইড ভর্তি সহায়িকা’, ‘ভার্সিটি এইড’ এবং ঘরে বসে প্রস্তুতির জন্য ‘গুচ্ছ মডেল টেস্ট’ হতে পারে আপনার প্রস্তুতিতে শ্রেষ্ঠ সহায়ক বই।
বিস্তারিত আরো জানতে কল করুন ০১৬৭৮৩৪৩৪৫১ নম্বরে।





Visit Today : 8
Visit Yesterday : 262
This Month : 2366
Hits Today : 46
Total Hits : 3042938

