২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা হবে পুরো সিলেবাসে

 ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা হবে পুরো সিলেবাসে

দেশের আটটি সারা শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা, আলিম পরীক্ষা ও সমমানের পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচি বা পুরো সিলেবাসে অনুষ্ঠিত হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।

* দরকারি তথ্য

১. জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের জরুরি প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনাসহ সব ধরনের কার্যক্রম ২০২৪ সালের আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে।

May be an image of ‎text that says "‎၁ာင်တင၀ สาำ বাংলা বিচিত্রা 番 Fw/MUtrentyAtsision'Sab FwAlUdvesity هتم ENGLISH BICHITRA মানবিক মানবিক/বিভাগ /বিভাগ পরিবর্তন সেট সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আবশ্যিক বই 했머스 প্রশ্নব্যাংক-চাকা বিশ্ববিন্যালয় 神 সম্পূর্ণ নতুন সংস্করণ শিক্ষাবর্ষ: *২০২৫-২৬ គត្តបដ្ដជ្គ្ត្ន្សាណ្ជិ וליריי 能 মডেল টেস্ট COaN 我里造. JOYKOLY WRITTEN বাংলা नগਦकਜ ভকनা. 매방 JOYKOLY WRITTEN ইংলিশ 分 ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন 3 সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষায় ৬০টি প্রশ্নের মধ্যে ច প্রশ্ন কমন এসেছে জয়কলি'র "মানবিক সেট থেকে। 말그만나주산 TE জয়কলি জয়কলি GK JOYKOLY PUBLICATIONSL LTD. 滋 PoReaY‎"‎

২. এসব শ্রেণির শিক্ষার্থী ২০২৬ সালের মে-জুন মাসে অনুষ্ঠিতব্য ‘এইচএসসি পরীক্ষা, আলিম ও সমমান’ পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

৩. ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা, আলিম ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশের (এনসিটিবি) নির্ধারিত ‘পূর্ণাঙ্গ পাঠ্যসূচি’ বা ‘পুরো সিলেবাস’ অনুযায়ী সব বিষয়ে ‘পূর্ণ সময়ে’ ও ‘পূর্ণ নম্বরে’ অনুষ্ঠিত হবে।

৪. সারা দেশের সব (আটটি) শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানগুলোকে ‘অবহিত করা’সহ ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

Eadmin

Related post