২০২৫ সালেই পূর্ণাঙ্গ বাস্তবায়ন নতুন শিক্ষাক্রমের
শিক্ষামন্ত্রী আরও বলেন, সারা দেশে ২০২৩ সালে নতুন শিক্ষাক্রম কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু করা হবে। ২০২৫ সাল থেকে সারা দেশে এটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হবে।
নতুন শিক্ষাক্রমে নবম থেকে দশম শ্রেণিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক কোনো গ্রুপ থাকছে না। এ ছাড়া পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) এবং অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষাও থাকবে না।
প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষাব্যবস্থায় বড় ধরনের সংস্কার আসছে। এর আলোকে নবম থেকে দশম শ্রেণিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক কোনো গ্রুপ থাকছে না। এ ছাড়া পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) এবং অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষাও থাকবে না।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর জাতীয় শিক্ষাক্রম রূপরেখা উপস্থাপন বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, ভবিষ্যতে নতুন করে পরিমার্জিত শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। শিক্ষাব্যবস্থাকে আনন্দদায়ক করতে সনাতন শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে।
নতুন প্রণীত জাতীয় শিক্ষাক্রমের রূপরেখা তৈরিতে এনসিটিবির পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে বিশেষজ্ঞ কমিটি কাজ করছে।






Visit Today : 277
Visit Yesterday : 262
This Month : 2635
Hits Today : 1422
Total Hits : 3044314

