১৬ আগস্ট শেষ হতে যাচ্ছে ০৮ গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
গুচ্ছ কৃষির ভর্তি আবেদন acas.edu.bd ওয়েবসাইটে করতে হবে। এবারের কৃষি গুচ্ছের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১২০০ টাকা (ট্রানজেকশনস চার্জ ব্যতীত)।
ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচীঃ
সমন্বিত কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১০ সেপ্টেম্বর ২০২২ শনিবার বেলা ১১:৩০ থেকে ১২:৩০ পর্যন্ত অনুষ্ঠিত হবে। ৮ কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট ৩৫৩৯ টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে।
ভর্তি যোগ্যতাঃ
যে কোন বোর্ড হতে ২০১৭/২০১৮/ ২০১৯ সালের এসএসসি/সমমান এবং ২০২০/২০২১ সালের এইচএসসি/সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি আবেদন করতে পারবে।
তবে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থ বিজ্ঞান ও গণিত বিষয় সহ উত্তীর্ণ হয়েছে, কেবলমাত্র তারাই আবেদন করতে পারবে। এক্ষেত্রে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমানের পরীক্ষায় উভয় ক্ষেত্রে প্রতিটিতে চতুর্থ বিষয় ব্যাতিত ন্যূনতম জিপিএ ৪.০০ এবং সর্বমোট ন্যূনতম জিপিএ ৮.৫০ থাকতে হবে।
জিসিই এবং A লেভেল পাসকৃত প্রার্থীর ক্ষেত্রে O লেভেল পরীক্ষায় অন্তত ৫টি বিষয়ে এবং A লেভেল পরীক্ষায় বিজ্ঞানের অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে।
এখানেও উভয় পরীক্ষায় প্রতিটিতে ন্যূনতম জিপিএ ৪.০০ এবং সর্বমোট ন্যূনতম জিপিএ ৮.৫০ থাকতে হবে। এক্ষেত্রে A ও B গ্রেডের জন্য যথাক্রমে ৫ ও ৪ জিপিএ গণনা করা হবে।
পরীক্ষার সিলেবাস ও মানবন্টনঃ
২০২২ সালের সমন্বিত গুচ্ছের ৮ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উচ্চ মাধ্যমিক পর্যায়ের সিলেবাস অনুসরণে অনুষ্ঠিত হবে। এমসিকিউ পদ্ধতিতে মোট ১০০ নম্বরের প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।
এইচএসসি/সমমান পর্যায়ের ইংরেজিতে ১০, প্রাণিবিজ্ঞানে ১৫, উদ্ভিদবিজ্ঞানে ১৫, পদার্থবিজ্ঞানে ২০, রসায়নে ২০ এবং গণিতে ২০ নম্বরের প্রশ্ন থাকবে।
প্রতিটি সঠিক উত্তরের জন্য ১.০০ (এক) নম্বর প্রদান করা হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা।
প্রস্তুতিতে পড়াশোনাঃ
উপরের মানবন্টন অনুযায়ী স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে, বায়োলজি অংশ অর্থাৎ (প্রাণিবিজ্ঞান+উদ্ভিদবিজ্ঞান = ১৫+১৫ = ৩০ নম্বর)। এখানে একটা ব্যাপার সকলকে মাথায় রাখতে হবে যে, ২০২১-২২ শিক্ষাবর্ষে সদ্য অনুষ্ঠিতব্য জাবি ‘ডি’ ইউনিটের ভর্তি প্রস্তুতিতে গণিত বিষয়টি না থাকলেও জীববিজ্ঞান বিষয়টির প্রস্তুতি কিন্তু অনেকটাই এগিয়ে নিয়ে যাবে কৃষি ভর্তি প্রস্তুতির ভিত্তি মজবুত করতে। আর সকল বিষয়গুলোকে একসাথে পেতে জয়কলি প্রকাশিত ‘কৃষি বিচিত্রা‘ বইটি শিক্ষার্থীদের কাছে ভালোলাগার শীর্ষে। এছাড়াও শেষ মুহূর্তের প্রস্তুতিকে প্রাণবন্ত করতে বিগত বছরগুলোর প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান পেতে অবশ্যই ‘কৃষি প্রশ্নব্যাংক’ বইটি সংগ্রহে রাখতেই হবে শিক্ষার্থীদের। মজার ব্যাপারটি হলো, ব্যাখ্যাগুলোর মাঝেই আরো বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায়।
পরীক্ষার নির্ধারিত কেন্দ্র
২০২২ সালের কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ৭ (সাত) টি কেন্দ্র ও প্রযোজ্য ক্ষেত্রে এক বা একাধিক উপকেন্দ্রের অধীনে একযোগে অনুষ্ঠিত হবে।
নিচের কেন্দ্রগুলোতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী।
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা।





Visit Today : 81
Visit Yesterday : 2096
This Month : 2177
Hits Today : 563
Total Hits : 3041625

