সাহিত্যে কারকাস পুরস্কার পেলেন বাংলাদেশি মেয়ে তন্বী নন্দিনী ইসলাম
‘ইন সেনসোরিয়াম: নোটস ফর মাই পিপল’ বইয়ের জন্য নন ফিকশন বিভাগে কারকাস পুরস্কার- ২০২২ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান কথাসাহিত্যিক ও ব্রুকলিনের প্রসাধন ও সুগন্ধি প্রতিষ্ঠান তানাইস-এর প্রতিষ্ঠাতা তন্বী নন্দিনী ইসলাম।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সেরা ছয় ননফিকশনের মধ্যে বইটি বেস্ট ননফিকশনের খেতাব জিতে নেয়।
পুরস্কার হিসেবে ৫০ হাজার ডলার পাবেন তন্বী নন্দিনী ইসলাম।
বিচারকদের মতে সাহসী, উদ্ভাবনী, দূরদৃষ্টিসম্পন্ন এবং গীতিময় অলঙ্কারিক লেখার জন্য বইটি পুরস্কার জিতে নেয়।
গত বছর কারকাস তালিকায় সবচেয়ে বেশি স্টার পাওয়া ১,৪৩৬টি বই থেকে চূড়ান্ত বইগুলো বেছে নেওয়া হয়।
গত মাসে প্রকাশিত বইগুলোর একটি সংক্ষিপ্ত তালিকা থেকে তিনটি বিভাগে পুরস্কার দেওয়া হয়। বিভাগগুলো হলো- ফিকশন, নন-ফিকশন ও ইয়াং রিডার্স। প্রত্যেক বিজয়ী নগদ ৫০ হাজার ডলার করে পাবেন।






Visit Today : 14
Visit Yesterday : 262
This Month : 2372
Hits Today : 139
Total Hits : 3043031


