শিক্ষার্থীরা মেধা দিয়েই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আমাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে গত বছর যে সুযোগ ছিল, এবারও স্বাভাবিকভাবে যতটুকু বেড়েছে ততটুকুই। তাতে যারা জিপিএ-৫ পেয়েছে তারাসহ সবাইকেই এই পর্যায়ে ভর্তি পরীক্ষা দিতে হবে, বিভিন্নভাবে এ পরীক্ষা হবে। কাজেই সেখানে তারা তাদের মেধার পরিচয় দিয়ে, স্বাক্ষর দিয়েই ভর্তির সুযোগ পাবে।’ আজ শনিবার (৩০ জানুয়ারি) পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা শেষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এইচএসসি ও সমমানের ফলাফল ঘোষণা করেন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ছাড়াও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খানসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী তার সামনে থাকা বাটন চেপে এ ফলাফল ঘোষণা করেন। এর আগে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের নিকট থেকে প্রধানমন্ত্রীর পক্ষে ফলাফল গ্রহণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। করোনাভাইরাসের কারণে গত বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করে অটোপাস দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। পরীক্ষা ছাড়া সেই ফলাফলই আজ ঘোষণা করা হলো। এবার তাই কেউ ফেল করেনি। জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল গড় করে এইচএসসির ফল ঘোষণা করা হয়েছে।
সদ্য ঘোষিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৬১ হাজার ৮০৭ জন। ৯টি সাধারণসহ সব বোর্ডের সমন্বয়ে ঘোষিত ফলাফলে এ তথ্য পাওয়া গেছে। ঘোষিত ফলাফল অনুযায়ী, আগের বছর মোট জিপিএ-৫ পেয়েছিল ৪৭ হাজার ২৮৬ জন। সে হিসেবে এবার অটোপাসে জিপিএ-৫ পেয়েছে তিনগুণেরও বেশি।
ফলাফল অনুযায়ী, এবার সবাই শতভাগ পাস করলেও গতবার পাস করে ৭৩.৯৩ শতাংশ। আর জিপিএ-৫ পাওয়ার হার গত বছর ৩.৫৪ শতাংশ হলেও এবার হয়েছে ১১.৮৩ শতাংশ। এবার ছাত্রদের মধ্যে ৭৮ হাজার ৪৬৯ জন এবং ছাত্রীদের মধ্যে ৮৩ হাজার ৩৩৮ জন জিপিএ-৫ পেয়েছে।
পরিশেষে শিক্ষামন্ত্রীর এই বক্তব্যের ভিত্তিতে প্রস্তুতি নিতে হবে অত্যন্ত দৃঢ়ভাবে। তাই আজ থেকে শুরু হোক বুয়েট, মেডিকেল, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির চূড়ান্ত পর্ব। তাই জয়কলির বুয়েট সিরিজ, মেডিকেল সিরিজ, বিশ্ববিদ্যালয় সিরিজ এবং গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য জয়কলি গুচ্ছ এইড ভর্তি সহায়িকা এবং সর্বোপরি ICT Suggestion বইগুলো একমাত্র সহায়ক বই হিসেবে কাজ করবেই।
বিস্তারিত জানতে কল করুন ০১৬৭৮৩৪৩৪৫০ নম্বরে।






Visit Today : 135
Visit Yesterday : 262
This Month : 2493
Hits Today : 715
Total Hits : 3043607

