‘শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে আসছে বিটিভি’র শিক্ষা চ্যানেল’
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশব্যাপী শিক্ষার্থীদের দূরশিক্ষণ পদ্ধতিতে পাঠদান কার্যক্রমকে আরও বিস্তৃত করতে বিটিভি’র শিক্ষা চ্যানেল চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনার কারণে দীর্ঘ সময় অনলাইনে এবং টিভি স্লটের মাধ্যমে পাঠদান চলমান থাকলেও শিক্ষার্থীদের কিছুটা ক্ষতি হচ্ছে। এই ক্ষতি পুষিয়ে নিতে যত দ্রুত সম্ভব বিটিভি’র একটি শিক্ষা চ্যানেল চালুর সিদ্ধান্ত নিয়েছি।
পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, তথ্য সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন এবং এটুআই’র প্রকল্প পরিচালক ড. মো. আব্দুল মান্নান অনুষ্ঠানে বক্তৃতা করেন।
দেশে লকডাউন, ছুটি, শাটডাউন সবকিছুর মধ্যেই প্রধানমন্ত্রী পুরো সরকার যন্ত্রকে পরিপূর্ণভাবে সচল রেখেছেন বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এখন ভার্চুয়ালি মন্ত্রিসভার বৈঠক করেন। একই সঙ্গে দেশের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একনেক সভাতেও তিনি ভার্চুয়ালি উপস্থিত থাকছেন। বিচারের ক্ষেত্রে ভার্চুয়াল কোর্ট বসা এখন একটি নিয়মিত ঘটনা। এভাবেই দেশটা আজকে এগিয়ে যাচ্ছে। কোনো কাজ থেমে নেই। সব কাজ হচ্ছে।’
ড. হাছান মাহমুদ বলেন, ‘এজন্য প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। তার নেতৃত্বে আজ ডিজিটাল বাংলাদেশ হয়েছে। আমি গভীর কৃতজ্ঞতা জানাই প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা প্রধানমন্ত্রীর সুযোগ্যপুত্র, বঙ্গবন্ধুর সুযোগ্য দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের প্রতি। তার ধারণা থেকেই ডিজিটাল বাংলাদেশের চেতনা এসেছে। এবং ধন্যবাদ জানাই জুনাইদ আহমেদ পলককে এটি বাস্তবায়নের জন্য।’
সাংবাদিকতার ক্ষেত্রেও ডিজিটাল লিটারেসি’র বিকল্প নেই উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘শিগগিরই আমরা ঢাকা, চট্টগ্রামসহ পর্যায়ক্রমে দেশব্যাপী সাংবাদিকদের জন্য ই-লিটারেসি প্রশিক্ষণ শুরু করব।’
নাগরিকদের জন্য ডিজিটাল বাংলাদেশ যত প্রকার সুবিধা প্রবর্তন করেছে, তা দেশের সব মানুষকে জানাবার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কাজ করছে বলে জানান সচিব মো. মকবুল হোসেন।






Visit Today : 184
Visit Yesterday : 2096
This Month : 2280
Hits Today : 1412
Total Hits : 3042474

