বিশ্ববিদ্যালয় শিক্ষাক্রমে আসছে নতুনত্ব ~ শিক্ষা হবে ডিজিটালাইজড, উদ্ভাবনমুখী ও গবেষণাভিত্তিক

স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে দক্ষ জনবল গড়ে তোলার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রমে বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করতে একটি গাইডলাইন তৈরি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-ইউজিসি। গাইডলাইনটি আগামী বছর থেকে বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে।মঙ্গলবার ইউজিসিতে অনুষ্ঠিত এক সভায় এ তথ্য জানানো হয়। এর আগে শিক্ষাক্রমে পরিবর্তন আনতে একটি কমিটি গঠন করেছে ইউজিসি।

কমিটির সদস্যরা প্রথম সভায় খসড়া গাইডলাইন নিয়ে আলোচনা করেন এবং তা বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ নিয়ে ইউজিসির সঙ্গে বিস্তারিত আলোচনা হয়।সভায় জানানো হয়, শিক্ষাক্রমে নতুন অন্তর্ভুক্ত বিষয়গুলোর মধ্যে প্রাধান্য পাবে আটিফিশিয়াল ইন্টেলিজেন্স-এআই, ডিজিটাল সিকিউরিটি, চতুর্থ শিল্প বিপ্লব, বিগ ডাটা, ব্লকচেইন, রোবোটিক্স ও ইন্টারনেট অফ থিংস। শিক্ষাক্রমে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের আধুনিক প্রযুক্তি, বিশেষায়িত প্রোগ্রাম ও প্রশিক্ষণ প্রবর্তনে এই গাইডলাইন বেশ সহায়ক হবে বলেও মনে করে ইউজিসি।কমিটির আহ্বায়ক ও ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, গাইডলাইনটি বর্তমান।

সরকারের স্মার্ট বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে বেশ সহায়ক হবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলা এবং একটি দক্ষ ও আত্মনির্ভরশীল জনশক্তি তৈরির লক্ষ্যে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বাড়ানো প্রয়োজন। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাক্রমে ইমার্জেন্ট টেকনোলজিসমূহ যুক্ত করে এর প্রায়োগিক ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে।ড. মো. সাজ্জাদ আরো বলেন, ডিজিটালাইজেশন, উদ্ভাবন, গবেষণাভিত্তিক শিক্ষার মাধ্যমে দেশের জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন এবং একটি জ্ঞানভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কাজ করছে।
বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে আধুনিক এসব প্রযুক্তি যুক্ত করা গেলে দেশে দক্ষ জনশক্তি তৈরি হবে এবং বিদেশে এসব জনশক্তি রপ্তানি করে বিপুল পরিমাণ রেমিট্যান্স পাওয়া যাবে।

Eadmin

Related post