মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা মার্চ অথবা এপ্রিল মাসে হতে পারে

আগামী বছরের মার্চ অথবা এপ্রিল মাসে ২০২১-২২ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা আয়োজনের চিন্তাভাবনা করছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ভর্তি পরীক্ষার জন্য  একটি খসড়া নীতিমালা তৈরি করা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির খসড়া নীতিমালায় কিছু পরিবর্তন আনা হয়েছে। নীতিমালাটি অনুমোদনের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

সূত্র জানায়, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শেষের এক মাসের মধ্যে ফল ঘোষণা করা হবে। এরপর মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য দরপত্র আহবান করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এই প্রক্রিয়া শেষে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর বৈঠক করে ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ২ ডিসেম্বর থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর এই পরীক্ষা শেষ হবে। পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যে ফল ঘোষণার কথা জানিয়েছে আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি।

মেডিকেল/ডেন্টাল/বিডিএস  কোর্সে ভর্তিতে সহায়ক বইসমূহ শিক্ষাবর্ষ ২০২১-২২ঃ

৪১০ টাকা

Order Now

৪১০ টাকাOrder Now ৪১০ টাকাOrder Now ৪১০ টাকাOrder Now ৩১০ টাকা

Order Now

৩৬০ টাকা

Order Now

১১০ টাকাOrder Now ৩১০ টাকাOrder Now ৩১০ টাকা

Order Now

Eadmin

Related post