মুজিবনগর নামে আরেকটি পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে
পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব।
তিনি বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আইনের মতোই এখানে বিভিন্ন বিষয় রাখা হয়েছে। তবে নতুন দুটি বিষয় যুক্ত হয়েছে। সেগুলো হলো, বিশ্ববিদ্যালয় প্রয়োজনে আচার্যের অনুমোদন নিয়ে তার স্নাতকদের উদ্যোক্তারূপে বিকাশে কারিগরি ও অন্যান্য সহায়তা দিতে অঙ্গীভূত প্রতিষ্ঠান হিসেবে ‘বিজনেস ইনকিউবেটর’ প্রতিষ্ঠা করতে পারবে। এ ছাড়া বিভিন্ন ‘প্রফেশনাল কোর্স’ চালু করা যাবে। ডিপ্লোমা সার্টিফিকেটসহ যেসব কোর্সের চাহিদা বেশি থাকবে, সেসব কোর্সে পড়ানো যাবে।







Visit Today : 137
Visit Yesterday : 262
This Month : 2495
Hits Today : 837
Total Hits : 3043729

