মায়ের কারণেই এত দূর এসেছি
জাকারিয়া পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তি পেয়েছিলেন। এ ছাড়া দাখিল ও আলিম পর্যায়েও জিপিএ–৫ পেয়েছেন। নিজের এসব অর্জনের পেছনে মায়ের ভূমিকাকে সবার ওপরে রাখছেন জাকারিয়া। তাঁর ভাষ্য, ‘আমার সব অর্জনের পেছনে মায়ের অবদান। খ ইউনিটে প্রথম হওয়ার পেছনেও তাঁর অবদানই বেশি। মায়ের কারণেই মূলত আমি এত দূর আসতে পেরেছি। মাদ্রাসায় শিক্ষকতার দায়িত্ব পালনের পাশাপাশি মা আমার দিকে সব সময় সজাগ দৃষ্টি রাখতেন, আমার কাপড় ধোয়া থেকে শুরু করে সবকিছুই মা করে দিতেন।
পরীক্ষার এক মাস পর আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত খ ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ৪১ হাজার ৫২৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ১২ জন (পাসের হার ১৬.৮৯ শতাংশ)। ২ হাজার ৩৭৮ জন পরীক্ষার্থী এবার এই ইউনিটের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন।
খ ইউনিটে প্রথম হয়েছেন ঢাকার দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার ছাত্র জাকারিয়া। তাঁর মোট নম্বর ১০০ দশমিক ৫০ (মূল পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৮০ দশমিক ৫০)। দ্বিতীয় হয়েছেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের ছাত্রী সামিয়া আক্তার। তাঁর মোট নম্বর ৯৫ দশমিক ৫০ (মূল পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৭৫ দশমিক ৫০)। খ ইউনিটে তৃতীয় হয়েছেন রাজধানীর নটর ডেম কলেজের ছাত্র মুহাম্মদ খালিদ খান। তাঁর মোট নম্বর ৯৪ দশমিক ৭৫ (মূল পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৭৪ দশমিক ৭৫)।
গত ১ অক্টোবর ‘ক’ ইউনিট ও ২ অক্টোবর ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। এবারই প্রথমবারের মতো ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের প্রধান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয়। পরীক্ষাকে ঘিরে এবার কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
পরিশেষে, কোন কোন বই তার আজকের সফলতায় শ্রেষ্ঠ সহায়ক ছিল তার মুখ থেকেই শুনবো আর কিছুক্ষণের মধ্যে।
চোখ রাখুন জয়কলির Facebook Page






Visit Today : 448
Visit Yesterday : 598
This Month : 3404
Hits Today : 1165
Total Hits : 3046300

