মনে আছে? জমজ দুই বোন অবনী ও অথনী অকের কথা
জমজ দুই বোন অবনী ও অথনী অক
পড়ছেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজবিজ্ঞানে।
এইচএসসি ২০ ব্যাচের বহুল আলোচিত ২ জমজ বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মেধাক্রম এসেছিলো একজনের পর একজন।
আছেন এখন একই বিষয়ে। চান্স পাওয়ার পর যখন সাংবাদিকরা প্রশ্ন করছিলেন বিশ্ববিদ্যালয় জীবনে পড়াশোনার পাশাপাশি কি করার ইচ্ছে?
তাদের একটাই উত্তর ছিলো পথবাসী ও সুবিধাবঞ্চিত বাচ্চাদের শিক্ষক ও অভিভাবক হবো।
আজকে প্রায় দেড় বছর হলো তারা নিয়মিত পাঠদান করাচ্ছেন আর পড়া শেষে বাচ্চাদের খাওয়াও দিচ্ছেন অন্য সদস্যদের সাথে।
এমন আরো অনেক সদস্যদের গল্প আছে,যারা নিজেরা না খেয়েও বাচ্চাদের একবেলা খাবারের জন্য টাকা জমান।
দিনশেষে বিশ্ববিদ্যালয় পড়া অনেকের শেষ হয়ে যায়,আবার পড়া শেষে চাকরির জন্য ব্যস্ত,তারপর নিজের সংসার।
আসলে এই সমস্ত সামাজিক কাজ আর হয়ে উঠেনা।
তাই মানসিক শান্তির জন্য হলেও সবাইকে এই মানুষগুলোর উন্নয়ন এর জন্য পাশে চাই।






Visit Today : 195
Visit Yesterday : 598
This Month : 3151
Hits Today : 522
Total Hits : 3045657


