মনে আছেতো~ গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ২৭ এপ্রিল

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা আগামী ২৭ এপ্রিল থেকে শুরু হবে। একাধিক ইউনিটের এ পরীক্ষা শেষ হবে আগামী ১১ মে। বিশ্ববিদ্যালয়গুলোর ২১ হাজার আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৫ হাজার ৩৪৬টি। হিসেবে আসনপ্রতি লড়বেন ১৫ জন ভর্তিচ্ছু।May be an image of ‎1 person and ‎text that says "‎أعبات +জয়কনি CEa6 শখা) ( うの風の ভালোমাসমের্রীর GST গুচ্ছ এইড টেস্ট মড়েল '.ুছইড あおさ 崎國 অসুরপ গন্রণ 2000 心幣 GST গুচ্ছ ভর্তি পরীক্ষার অনুরূপ cO সেট মডেল টেস্ট (মানইিক‍শ NI) পীাত্কনি GST শুচই .ুড এইড টেস্ট জক্তি পুজগ Oo oola বিজ্ঞান/মানবিক/বানিজ্য /মানবিক সর্বাধিক প্রশ্ন কমনের গ্যারান্টেড বই A-46HE শুখা) +জয়কলি টেস্ট GST '.ু্ছইড গুচ্ছ এইড እይዋዝ অশুরণ coo ብረሎም মেল d 公 d裤 শেষ মুহুর্তের পূর্ণঙ্ প্রস্ভুতিতে 01678343450 joykoly.com PJOYKOLY JOYKOLY JOYKOLY PUBLICATIONS‎"‎‎

গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাছিম আখতার বলেন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন প্রক্রিয়া ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হয়েছে। এবার মোট ৩ লাখ ৫ হাজার ৩৪৬টি আবেদন জমা পড়েছে।

এ বছর প্রায় ২১ হাজার আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩ লাখ ৫ হাজার ৩৪৬টি। এবার প্রতি আসনের বিপরীতে লড়বে গড়ে ১৫ জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটে ১ লাখ ৭০ হাজার ৫৯৯টি, মানবিক শাখার ‘বি’ ইউনিটে ৯৪ হাজার ৬৩১টি ও ব্যবসায় শিক্ষা শাখার ‘সি’ ইউনিটে ৪০ হাজার ১১৬টি আবেদন জমা পড়েছে।

আগামী ২৭ এপ্রিল শনিবার (‘এ’ ইউনিট-বিজ্ঞান), ৩ মে শুক্রবার (‘বি’ ইউনিট-মানবিক) এবং ১০ মে শুক্রবার (‘সি’ ইউনিট-বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে ১টা এবং অন্য দুই ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এর আগে, গত ১২ ফেব্রুয়ারি গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়। গুচ্ছ ভর্তিতে অনলাইনে আবেদন পত্র গ্রহণের সময়সীমা ছিল ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

Eadmin

Related post