বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেতন-ফি অর্ধেকের দাবি

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেতন ফি ন্যূনতম ৫০ শতাংশ মওকুফের দাবি জানিয়েছে দুটি ছাত্র সংগঠন। বেতন-ফি অর্ধেকের দাবিতে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যন বরাবর স্মারকলিপিও দিয়েছে বাংলাদেশ ছাত্র মৈত্রী ও বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল)।

মঞ্জুরী কমিশনের চেয়ারম্যনের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন তার একান্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান।

করোনাকালীন দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক বিপর্যয়ের কথা তুলে ধরা হয় স্মারকলিপিতে। করোনাকালীন আর্থিক বিপর্যয়ের সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেতন, সেমিস্টার ফি, অ্যাসাইনমেন্ট ফি নেয়া, বেতন দিতে অপারগদের পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেয়া, দেশের সর্বত্র পর্যাপ্ত প্রযুক্তিগত সুবিধা না থাকাসহ নানাবিধ বৈষম্যের কথাও তুলে ধরা হয়েছে স্মারকলিপিতে।

স্মারকলিপি দেয়ার সময় তারা করোনাকালে মানুষের অর্থনৈতিক বিবেচনায় শিক্ষার্থীদেরকে সহজ শর্তে প্রযুক্তি ঋণ সহায়তা, বিনামূল্যে উচ্চগতির ইন্টারনেট সুবিধা দেয়া এবং বেতন-ফি ন্যূনতম ৫০ শতাংশ মওকুফের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।

এ সময় বাংলাদেশ ছাত্রলীগর (বিসিএল) সভাপতি গৌতম শীল, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রাহাত, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি কাজী আব্দুল মোতালেব জুয়েল, সাধারণ সম্পাদক অতুলন দাস আলো, সহ-সভাপতি রাশেদ খান, সাংগঠনিক সম্পাদক অদিতি আদ্রিতা সৃষ্টি, প্রচার ও প্রকাশনা সম্পাদক তানভীন আহমেদ, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক সুমাইয়া ঝরা, বাংলাদেশ ছাত্রলীগর (বিসিএল) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Eadmin

Related post