বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত সকল তথ্য, বই এবং ফ্রি ভিডিও ক্লাস এখন হাতের নাগালে

উচ্চ মাধ্যমিক শেষ করে প্রায় প্রত্যেক শিক্ষার্থীরই ইচ্ছে থাকে তার স্বপ্নের আর পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার। কিন্তু তা চাইলেই তো আর সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে কত ঝক্কি ঝামেলার তা একজন ভুক্তভোগী শিক্ষার্থী ছাড়া কারো অনুধাবন করা ততটা সহজ নয়। এই সময় শুধু পড়ালেখা নিয়েই যে চিন্তার মধ্যে থাকতে হয় তা নয়, কবে ভর্তির ফরম পূরণের ডেট দিচ্ছে, লাস্ট ডেট কবে, কবে টাকা জমা দেয়ার শেষ তারিখ, কবে পরীক্ষা এসব তথ্য মাথায় রাখাও কম কষ্টের নয়। তার ওপর একের অধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হলে কী কী পড়তে হবে, সিলেবাসটা কেমন, ভর্তির যোগ্যতা কী, কীভাবেই বা দূরের ক্যাম্পাসে যাতায়াত করা যাবে, তা নিয়েও কত দ্বিধা, বিভ্রান্তি। এসব কিছু মাথায় নিয়েই শিক্ষার্থীদের নামতে হয় এক কঠিন যুদ্ধে। যাকে বলা হয় ভর্তিযুদ্ধ। প্রতিযোগিতামূলক এই  পরীক্ষায় অন্যদের চেয়ে এগিয়ে থাকার জন্য অনেকে কোচিং এ ভর্তি হন, কেউ কেউ আশ্রয় নেন প্রাইভেট টিউটরের, কারো আবার প্রস্তুতি নেয়া হয় সম্পূর্ণ নিজে থেকে। কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার পরীক্ষা দেয়ার সুযোগ থাকায় তাদের প্রতিযোগী হিসেবে এসে যোগ দেয় আগেরবার উচ্চ মাধ্যমিক পাশ করা কিছু শিক্ষার্থী। সব মিলিয়ে ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা গড়ে প্রতি বছর দাঁড়ায় প্রায় ১০ থেকে ১২ লক্ষ। এ সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এমন ভাবনা থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত সকল তথ্য এবং ভর্তি প্রস্তুতি এখন জয়কলির প্লাটফর্মেই!

Eadmin

Related post