ফের শুরু হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন
তিনদিন বন্ধ থাকার পর আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হয়েছে। রবিবার (১৪ মার্চ) রাত ১০টা থেকে পুনরায় শিক্ষার্থীরা আবেদন করতে পারছেন।
বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আমাদের কারিগরি যে ত্রুটি ছিল সেগুলো সমাধান করা হয়েছে। আশা করছি আর কোনো সমস্যা হবে না।
এর আগে কারিগরি জটিলততার কারণে গত বৃহস্পতিবার দুপুর ১টা থেকে ভর্তি আবেদন প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। আবেদন প্রক্রিয়া শুরুর পর অতিরিক্ত চাপ পড়ায় আবেদন বন্ধ রাখা হয় বলে জানিয়েছিল কর্তৃপক্ষ।
আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাজ্ঞ প্রস্তুতিতে যেসব ভর্তি সহায়ক বই ফলো করতে হবেঃ
ক ইউনিটঃ জয়কলি প্রকাশিত পদার্থ বিচিত্রা, রসায়ন বিচিত্রা, গণিত বিচিত্রা, বায়োলজি বিচিত্রা, প্রশ্নব্যাংক এবং মডেল টেস্ট
খ ইউনিটঃ বাংলা বিচিত্রা, ইংলিশ বিচিত্রা, জ্ঞানকোষ বাংলাদেশ, জ্ঞানকোষ আন্তর্জাতিক, প্রশ্নব্যাংক, মডেল টেস্ট
গ ইউনিটঃ হিসাব বিচিত্রা, ফিন্যান্স বিচিত্রা, ব্যবসায় বিচিত্রা, মার্কেটিং বিচিত্রা, প্রশ্নব্যাংক, মডেল টেস্ট
ঘ ইউনিটঃ বাংলা বিচিত্রা, ইংলিশ বিচিত্রা, জ্ঞানকোষ বাংলাদেশ, জ্ঞানকোষ আন্তর্জাতিক
চ ইউনিটঃ চারুকলা বিচিত্রা



Visit Today : 179
Visit Yesterday : 490
This Month : 13114
Hits Today : 1309
Total Hits : 3082966

