ঢাবি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে প্রতি আসনের জন্য প্রতিযোগী ৪৩ শিক্ষার্থী

 ঢাবি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে প্রতি আসনের জন্য প্রতিযোগী ৪৩ শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার আগেই সিট প্ল্যান প্রকাশ করা হয়েছে। এসএমএস ও অনলাইন দুই মাধ্যমেই সিট প্ল্যান দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা।

আজ শনিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলতি শিক্ষাবর্ষের কলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে৷

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪ আসনের বিপরীতে ১ লাখ ২৫ হাজার ৪১৮ শিক্ষার্থী আবেদন করেছেন। এ ইউনিটে প্রতি আসনের জন্য ৪৩ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেবেন।

ঢাবি অধিভুক্ত ০৭ কলেজ ‘কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট’ প্রয়োজনীয় বইসমূহঃ 

৩৬০ টাকাORDER NOW ৫৬০ টাকাORDER NOW ৫৬০ টাকাORDER NOW ৪১০ টাকাORDER NOW
২০০ টাকাORDER NOW ০০০ টাকাORDER NOW ০০০ টাকাORDER NOW ০০০ টাকাORDER NOW

গত বৃহ্স্পতিবার (২৩ জানুয়ারি) ভর্তি বিষয়ক ওয়েবসাইটে সিট প্ল্যান প্রকাশিত হয়। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা।

এ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ২ হাজার ৯৩৪টি। চলতি শিক্ষাবর্ষেও গত বছরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রসহ একযোগে দেশের আট বিভাগীয় কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Eadmin

Related post