ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু আগামীকাল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল থেকে।
আগামীকাল ১৬ জুন (শুক্রবার ) কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে শুরু হবে সাত কলেজের স্নাতক প্রথম বর্ষ (২০২২-২৩) সেশনের ভর্তি পরীক্ষা। এরপর ১৭ জুন ( শনিবার) বিজ্ঞান ইউনিট এবং ২৪ জুন (শনিবার) ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকল ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১ ঘন্টা ব্যাপী বহুনির্বাচনি প্রশ্নপত্রের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
| বিজ্ঞান ইউনিট | কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট | বাণিজ্য ইউনিট |
![]() |
![]() |
![]() |
| ৩১০ টাকা | ৩১০ টাকা | ৩১০ টাকা |
এবছর সাত কলেজের ভর্তি পরীক্ষায় মোট আবেদন করেছেন ১ লাখ ১ হাজার ২৯ জন শিক্ষার্থী । এর মধ্যে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদন করেছে ৩৮ হাজার ৪৯৫ জন, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ৩৭ হাজার ২৮২ জন এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ২৫ হাজার ২৫২ জন শিক্ষার্থী। এবার কলা ও সামজিক বিজ্ঞান ইউনিটে আসন প্রতি লড়বে প্রায় ৪ জন, বিজ্ঞান ইউনিটে ৬ জন এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ৫ জন। গত বছরের ন্যায় সমান সংখ্যক আসনের ভিত্তিতেই এবারের ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজে এবার মোট আসন সংখ্যা ২১ হাজার ৫১৩ টি। এর মধ্যে বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ৬ হাজার ৫০০ টি, বাণিজ্য ইউনিটে ৫ হজার ৩১০ টি এবং কলা ও সমাজবিজ্ঞান ইউনিটে আসন সংখ্যা ৯ হাজার ৭০৩ টি।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাতটি কলেজ যথাক্রমে- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি বাঙলা কলেজ।









Visit Today : 55
Visit Yesterday : 2096
This Month : 2151
Hits Today : 284
Total Hits : 3041346

