ঢাবিতে ‘বাংলার রুমি সৈয়দ আহমদুল হক সেমিনার লাইব্রেরি’ হচ্ছে

আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় এবং ইস্পাহানী গ্রুপের অর্থায়নে আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত সংস্কার করা, নবসজ্জিত ও বিশেষায়িত এ সেমিনার লাইব্রেরির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন আবু মো. দেলোয়ার হোসেন, ইস্পাহানী গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানী, আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশের প্রধান উপদেষ্টা সৈয়দ মাহমুদুল হক, ঢাকায় এই সোসাইটির সভাপতি সালাহ উদ্দিন কাসেম খান এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

বিভাগীয় চেয়ারম্যান মোহাম্মদ বাহাউদ্দিন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

Eadmin

Related post