ডিসেম্বরেও হচ্ছে না প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা
ডিসেম্বরের মাঝামাঝি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের কথা বলা হলেও সেটি সম্ভব নয় বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম।
রোববার (২১ নভেম্বর) গণমাধ্যমের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।
তিনি বলেন, ৩০ ডিসেম্বর পর্যন্ত এইচএসসি ও সমমান পরীক্ষা থাকায় ডিসেম্বরে পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে না। এইচএসসি পরীক্ষা শেষ হলে পরীক্ষা আয়োজন করা হবে। পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি প্রায় শেষের দিকে। তারিখ চূড়ান্ত হলে সেটি আমরা প্রার্থীদের মুঠোফোনে জানিয়ে দেব।
প্রসঙ্গত, সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।






Visit Today : 276
Visit Yesterday : 262
This Month : 2634
Hits Today : 1370
Total Hits : 3044262

