জবি ভর্তির মেধা তালিকা প্রকাশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে ‘এ’ বি এবং ‘সি’ ইউনিটে ভর্তিচ্ছু আবেদনকারী শিক্ষার্থীদের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে এই তালিকা প্রকাশ করা হয়।
মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এ ইউনিটে ২৩,৯৫৫ (তেইশ হাজার নয়শত পঞ্চান্ন) জন, বি ইউনিটে ৯,৯৪০ (নয় হাজার নয়শত চল্লিশ) জন এবং ইউনিটে ৭,৭৬২ (সাতহাজার সাতশত বাষট্টি) জন ভর্তিচ্ছু আবেদনকারী শিক্ষার্থীদের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য আগামীকাল ৮ ডিসেম্বর নির্ধারিত আসনে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ১ম মেধা তালিকা প্রকাশ করা হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মেধাতালিকাসহ বিস্তারিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে
(http://admission.jnu.ac.bd এবং www.jnu.ac.bd) পাওয়া যাচ্ছে।






Visit Today : 73
Visit Yesterday : 2096
This Month : 2169
Hits Today : 477
Total Hits : 3041539

