চবি ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অকৃতকার্য ৪৮ শতাংশ
‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির সমন্বয়ক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এস এম সালামত উল্যা ভূঁইয়া এসব তথ্য জানান। তিনি বলেন, ১৩ হাজার ৯১৮ জন পরীক্ষার্থী আবেদন করলেও ১০ হাজার ১৩২ জন পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে ৫ হাজার ২৬১ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, পাসের হার ৫১ দশমিক ৯২ শতাংশ।
এর আগে গত শুক্রবার ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছিল। এতে ৭১ দশমিক ১৮ শতাংশ পরীক্ষার্থী অকৃতকার্য হন। এই ইউনিটে ভর্তি হতে আবেদন করেছিলেন ৪২ হাজার ৬৬৭ ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী। এদের মধ্যে পরীক্ষায় অংশ নেওয়া ২৯ হাজার ৬২০ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৮ হাজার ৫৩৬ জন।






Visit Today : 147
Visit Yesterday : 2096
This Month : 2243
Hits Today : 1044
Total Hits : 3042106

