চতুর্থ গণবিজ্ঞপ্তি নিয়ে সুখবর নেই
বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তি নিয়ে এখনই ভাবতে চায় না বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। তৃতীয় গণবিজ্ঞপ্তির নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার পর চতুর্থ গণবিজ্ঞপ্তির কাজ শুরু করতে চায় কর্তৃপক্ষ।
এনটিআরসিএ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত ৩৮ হাজার শিক্ষকের পুলিশ ভেরিফিকেশনের কার্যক্রম চলছে। সুপারিশপ্রাপ্তদের যোগদান শেষ হওয়ার পর চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগের জন্য স্কুল-কলেজের শূন্য পদের তথ্য সংগ্রহ করবে এনটিআরসিএ।
সূত্র আরও জানায়, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শূন্য পদের তথ্য পাওয়ার পর সেটি যাচাই করে দেখা হবে। যাচাই-বাছাই শেষ হওয়ার পর চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই পদগুলো পূরণে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএর চেয়ারম্যান এনামুল কাদের খান রবিবার (১২ ডিসেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, চতুর্থ গণবিজ্ঞপ্তি নিয়ে এখনো ভাবার সময় আসেনি। এই মুহূর্তে আমরা তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের যোগদান কার্যক্রম নিয়ে ব্যস্ত সময় পার করছি।
এনটিআরসিএর চেয়ারম্যান আরও বলেন, চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের আগে আমাদের শূন্য পদের তথ্য সংগ্রহ করতে হবে। তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিপ্রাপ্তরা যোগদান না করা পর্যন্ত শূন্যপদের তথ্য সংগ্রহ করে লাভ হবে না। আমরা একটি কাজ শেষ করে আরেকটি কাজ শুরু করতে চাই।
তথ্যমতে, চলতি বছরের ৩০ মার্চ ৫৪ হাজার শিক্ষক নিয়োগের উদ্দেশ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। তবে বিভিন্ন নিবন্ধনের রিটকারীদের জন্য ২ হাজার ২০০টি পদ সংরক্ষণ করা হয়।
আবেদন না পাওয়ায় এবং মহিলা কোটায় যোগ্য প্রার্থী না থাকায় ১৫ হাজার ৩২৫টি পদ বাদ রেখে ৩৮ হাজার ২৮৬ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। সুপারিশ প্রাপ্তদের মধ্যে ৬ হাজার ৩ জন পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করে না পাঠানোয় ৩২ হাজার ২৮৩ জনের পুলিশ ভেরিফিকেশন করা হচ্ছে।
প্রয়োজনীয় বইসমূহঃ
![]() |
![]() |
|
২৬০ টাকা |
২৬০ টাকা |









Visit Today : 126
Visit Yesterday : 2096
This Month : 2222
Hits Today : 819
Total Hits : 3041881

