চট্টগ্রামের ইনস্টিটিউট অব কমিউনিটি অপথালমোলজিতে ভর্তিতে আবেদন শুরু
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন ইনস্টিটিউট অব কমিউনিটি অপথালমোলজি। সেখানে ২০২০-২১ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদি ব্যাচেলর অব সায়েন্স ইন অপটোমেট্রি (বি. অপটম) কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের আবেদনের যোগ্যতা, ভর্তির নিয়মসহ এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আবেদনের যোগ্যতা
১.
২০১৭ বা ২০১৮ সালে মাধ্যমিক/সমমান এবং ২০১৯ বা ২০২০ সালে উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় যাঁরা বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছেন, তাঁরাই কেবল ব্যাচেলর অব সায়েন্স ইন অপটোমেট্রি (বি. অপটম) কোর্সে আবেদন করতে পারবেন।
২.
আবেদন করতে চাইলে প্রার্থীর মাধ্যমিক/সমমান এবং উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় অবশ্যই জীববিজ্ঞান ও পদার্থবিজ্ঞান বিষয় থাকতে হবে।
৩.
প্রার্থীকে মাধ্যমিক/সমমান এবং উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় উভয় ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং সর্বমোট ন্যূনতম জিপিএ ৮.০০ থাকতে হবে।
আবেদনকারী যোগ্য প্রার্থীরা ১ ঘণ্টায় ১০০ নম্বরের লিখিত এমসিকিউ পরীক্ষায় অংশ নেবেন। লিখিত পরীক্ষায় ৬০ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীরা পরীক্ষায় উত্তীর্ণ বলে বিবেচিত হবেন। পরীক্ষায় ৬০ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের মাধ্যমিক/সমমান পরীক্ষার প্রাপ্ত জিপিএর সঙ্গে ১৫ গুণ এবং উচ্চমাধ্যমিক/সমমানের জিপিএর সঙ্গে ২৫ গুণ দিয়ে মোট ৩০০ নম্বর বিবেচনা করে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।
*গরিব ও মেধাবী কোটার দাবিদার হলে অনলাইন আবেদন ফরমে কোটা অপশনে ক্লিক করতে হবে।
আবেদনপদ্ধতি
আবেদনকারী প্রার্থীদের www.icoedu.org এই ওয়েবসাইটে প্রবেশ করে ‘অনলাইন অ্যাপ্লাই’ অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়
ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করা যাবে আগামী ১০ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
আবেদন ফি
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ফি ১০০০ টাকা (অফেরতযোগ্য)। ভর্তি পরীক্ষার আবেদন ফি জমা দেওয়া যাবে ১০ জুন পর্যন্ত (ব্যাংকিং কার্যক্রম চলা সাপেক্ষে)।
প্রবেশপত্র ডাউনলোডের সময়
আবেদন করার তিন দিনের মধ্যে admission.icoedu.org লিংকে গিয়ে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।
ভর্তি পরীক্ষার সময়সূচি
১ ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের লিখিত এমসিকিউ পরীক্ষা ১৭ জুন (বৃহস্পতিবার) সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পরীক্ষার ফলাফল
১৭ জুন (বৃহস্পতিবার) বেলা দুইটায় ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড বা (www.icoedu.org) ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে।





Visit Today : 152
Visit Yesterday : 2096
This Month : 2248
Hits Today : 1124
Total Hits : 3042186

