গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হয়েছে গুচ্ছ ভর্তি কমিটির পক্ষ থেকে
২৪টি বিশ্ববিদ্যালয়ের সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছ ভর্তিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন হবে না। শিক্ষার্থীদের এ–সংক্রান্ত গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হয়েছে গুচ্ছ ভর্তি কমিটির পক্ষ থেকে। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটি বলেছে, পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষা যথাসময়েই অনুষ্ঠিত হবে। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটি এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার এ কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আজ সোমবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে বলে গুজব ছড়ানো হয়। এরই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থী-অভিভাবক ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটি ‘পরীক্ষার তারিখ পরিবর্তন’সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। ভর্তি পরীক্ষা পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী যথাসময়েই অনুষ্ঠিত হবে। পরীক্ষা–সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইট এ নজর রাখার জন্য সবাইকে অনুরোধ করা হলো।”
শেষ মুহূর্তে সাজেশনাল ক্লাসগুলো দেখতে ক্লিক করো GST সাজেশন ক্লাস
গুচ্ছ ভর্তিতে এবার মোট ৩ লাখ ৫ হাজার ৩৪৬টি আবেদন জমা পড়েছে। এদিকে শিক্ষার্থীদের পছন্দের পরীক্ষাকেন্দ্র হিসেবে শীর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জিএসটি ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনপ্রক্রিয়া ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হয়েছে। এবার মোট ৩ লাখ ৫ হাজার ৩৪৬টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে বিজ্ঞান অনুষদের ‘ক’ ইউনিটে ১ লাখ ৭০ হাজার ৫৯৯টি, মানবিক অনুষদের ‘বি’ ইউনিটে ৯৪ হাজার ৬৩১টি এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ‘সি’ ইউনিটে ৪০ হাজার ১১৬টি আবেদন জমা পড়েছে। আবেদনকারীদের মধ্যে ৯০ হাজার ৮৪১ জন শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র হিসেবে বেছে নিয়েছেন। এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘এ’ ইউনিটে ৫৩ হাজার ৮৩২ জন, ‘বি’ ইউনিটে ১৯ হাজার ৭৭০ জন, ‘সি’ ইউনিটে ১৭ হাজার ২৩৯ জন শিক্ষার্থী পরীক্ষা দেবেন। সংখ্যাটি মোট আবেদনকারীদের প্রায় এক–তৃতীয়াংশ।
ভর্তি পরীক্ষা কবে—
*এ ইউনিট—বিজ্ঞান ২৭ এপ্রিল শনিবার
*বি ইউনিট—মানবিক ৩ মে শুক্রবার এবং
*সি ইউনিট—বাণিজ্য ১০ মে শুক্রবার
এ ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত এবং অন্য দুটি ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ঢাকা), ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট), খুলনা বিশ্ববিদ্যালয় (খুলনা), হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (দিনাজপুর), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (টাঙ্গাইল), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোয়াখালী), কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুমিল্লা), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যশোর), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর), পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবনা), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোপালগঞ্জ), বরিশাল বিশ্ববিদ্যালয় (বরিশাল), রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাঙামাটি), রবীন্দ্র বিশ্ববিদ্যালয় (সিরাজগঞ্জ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় (গাজীপুর), শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় (নেত্রকোনা), বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জামালপুর), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পটুয়াখালী), কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কিশোরগঞ্জ), চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁদপুর), সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুনামগঞ্জ) এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিরোজপুর)।






Visit Today : 130
Visit Yesterday : 2096
This Month : 2226
Hits Today : 846
Total Hits : 3041908

