গুচ্ছ ‘সি’ ইউনিটের ফলাফল দেখতে হবে যেভাবে
ফলাফল দেখতে ক্লিক করো
গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষার ফল আজ প্রকাশ হবে। এর মধ্যেই পরীক্ষার ফল প্রস্তুতির কাজ শেষ হয়েছে। এ লক্ষ্যে মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে উপাচার্যরা সভায় বসেছেন।
এ ব্যাপারে গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাছিম আখতার জানান, গুচ্ছের ‘সি’ ইউনিটের ফল প্রকাশের কাজ শেষ। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সভায় এ ফল প্রকাশ করা হবে।
জানা গেছে, ফল প্রকাশের অনুমোদন পাওয়ার পরপরই তা গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd/) প্রকাশ করা হবে। এরপর ভর্তিচ্ছুরা নিজেদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে ফল দেখতে পারবেন। তবে গুচ্ছের টেকনিক্যাল কমিটি এসএমএস’র মাধ্যমে ফল দেখার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি।
জানা গেছে, ‘সি’ ইউনিটের সামগ্রিক ফল তৈরির কাজ রোববার শেষ হয়েছে। জবি ক্যাম্পাসে ফল তৈরির কাজ চলে। এরপর সোমবার সকাল থেকেই ফল পুনরায় চেক করা হয়।
এর আগে, গত ২০ আগস্ট ২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের পরীক্ষা শেষ হয়েছে। এই ইউনিটে ৪২ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন। প্রায় তিন হাজার ৭০টি আসন রয়েছে এই ইউনিটে। সেই হিসেবে প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় ১৩ জন ভর্তিচ্ছু।






Visit Today : 184
Visit Yesterday : 2096
This Month : 2280
Hits Today : 1410
Total Hits : 3042472

