গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে তিন ইউনিটে ভর্তি আবেদন সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। এতে ‘ক’ ইউনিটভুক্ত বিজ্ঞান অনুষদের সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে। সবচেয়ে কম আবেদন জমা পড়েছে ‘সি’ ইউনিটভুক্ত বানিজ্য অনুষদে। বাকি কয়েকটি দিনে মোট আবেদন সংখ্যা ২ লাখ ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে ভর্তি কমিটি।
গুচ্ছের টেকনিক্যাল সাব কমিটি সূত্রে জানা গেছে, রবিবার (১৯ জুন) রাত পর্যন্ত ‘ক’, ‘খ’ ও ‘গ’ তিনটি ইউনিটে সর্বমোট ১ লাখ ২০ হাজার আবেদন জমা পড়েছে। এরমধ্যে ‘ক’ ইউনিটে প্রায় ৭৫ হাজার, ‘খ’ ইউনিটে প্রায় ৩০ হাজার এবং ‘গ’ ইউনিটে প্রায় ২০ হাজার ভর্তিচ্ছু আবেদন করেছেন।
এর আগে, গত ১৫ জুন গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু হয়। আগামী ২৫ জুন রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে আবেদন গ্রহণ।
গুচ্ছভুক্ত টেকনিক্যাল সাব-কমিটির প্রধান এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার বলেন, শিক্ষার্থীদের ভোগান্তি লাঘব এবং সময় বাঁচাতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হচ্ছে। এই পদ্ধতিতে শিক্ষার্থীরা মাত্র একটি আবেদনের মাধ্যমেই ২২টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। শিক্ষার্থীরা www.gstadmission.ac.bd ওয়েবসাইটে ঢুকে আবেদন ফরম পূরণ করে এই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
অধ্যাপক নাছিম আখতার বলেন, এখন পর্যন্ত আবেদন জমা পড়েছে এটি আরও বাড়বে। এ সংখ্যাটি প্রায় ২ লাখ ছাড়িয়ে যাবে। যারা আবেদন করেছেন তাদের মধ্যে বেশিরভাগ ভর্তিচ্ছুই ফি জমা দিয়েছেন। অল্প কিছু সংখ্যক ভর্তিচ্ছুর ফি বাকি রয়েছে। তারাও দিয়ে দেবেন।
গুচ্ছ বিশ্ববিদ্যালয় – ‘বিজ্ঞান’ সহায়ক বইসমূহ শিক্ষাবর্ষ ২০২১-২২ঃ
গুচ্ছ বিশ্ববিদ্যালয় – ‘ব্যবসায় শিক্ষা’ সহায়ক বইসমূহ শিক্ষাবর্ষ ২০২১-২২ঃ
গুচ্ছ বিশ্ববিদ্যালয় – ‘মানবিক’ সহায়ক বইসমূহ শিক্ষাবর্ষ ২০২১-২২ঃ