গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরু ১৫ জুন এবং শেষ ২৫ জুন
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন আগামী ১৫ জুন থেকে শুরু হবে। চলবে ২৫ জুন পর্যন্ত। চলতি শিক্ষাবর্ষের ভর্তি আবেদনে নির্দিষ্ট তারিখ শেষে আর অতিরিক্ত সময় বাড়ানো হবে না। রবিবার (০৫ জুন) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মুনাজ আহমেদ নূর এসব তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক মুনাজ আহমেদ বলেন, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নিয়ে আগামী ৯ জুন আরও একটি সভা হবে। ওই সভায় চলতি বছরের ভর্তি বিজ্ঞপ্তি চূড়ান্ত করা হবে। এরপর এটি সংবাদমাধ্যমে দেয়া হবে।
আবেদন শেষে আগামী ৩০ জুলাই থেকে এসব বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হবে। ৩০ জুলাই ‘ক’ ইউনিট, ১৩ আগস্ট ‘খ’ ইউনিট এবং পরবর্তী শনিবার অর্থ্যাৎ ২০ আগস্ট ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে গতবারের চেয়ে এবারে ৩০০ টাকা বাড়িয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এবার ভর্তি পরীক্ষা ছাড়াও ভর্তি কার্যক্রমসহ সব কিছু কেন্দ্রীয়ভাবে পরিচালিত হবে। শিক্ষার্থীরা শুধু একবারই টাকা দিতে হবে। পাশাপাশি ১শ’ নাম্বারের ভর্তি পরীক্ষায় ৩০ নাম্বারে পাস নাম্বার নির্ধারণ করা হয়েছে।
এক নজরে গুচ্ছ ভর্তি পরীক্ষার নম্বর বিভাজন
বিজ্ঞানের শিক্ষার্থীদের পদার্থ বিজ্ঞানে ২৫, রসায়নে ২৫। এই দুটি বিষয়ের উত্তর বাধ্যতামূলকভাবে দিতে হবে। গণিত/জীববিজ্ঞানে ২৫ এবং বাংলা/ইংরেজিতে ২৫ নম্বর নির্ধারণ করা হয়েছে। গণিত ও জীববিজ্ঞানের মধ্যে যেকোন একটি বিষয়ের উত্তর করতে হবে। তবে কেউ চাইলে গণিত এবং জীববিজ্ঞান দুটো বিষয়েরই উত্তর করতে পারবে। জীববিজ্ঞান ও গণিতের মধ্যে যেকোন একটি বিষয়ের উত্তর করলে তাকে বাংলা অথবা ইংরেজি বিষয়ের উত্তর করতে হবে।
ব্যবসায় শিক্ষা শাখার ক্ষেত্রে হিসাব বিজ্ঞানে ৩৫, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় ৩৫ বাংলায় ১৫ এবং ইংরেজিতে ১৫ নম্বর। আর মানবিকের ক্ষেত্রে বাংলায় ৩৫, ইংরেজিতে ৩৫ এবং সাধারণ জ্ঞান বিষয়ের ওপর ৩০ নম্বরের উত্তর করতে হবে।
প্রসঙ্গত, গত সোমবার গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত কোর কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ জুলাই বিজ্ঞান বিভাগের পরীক্ষার মাধ্যমে এবার গুচ্ছ পরীক্ষা শুরু হবে। ১৩ আগস্ট মানবিক বিভাগ ও ২০ আগস্ট বানিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা হবে। পরিবর্তন এসেছে নম্বর বণ্টনেও। পরীক্ষায় কৃতকার্য হতে হলে ১০০ নম্বরের মধ্যে নূন্যতম ৩০ পেতে হবে। এবার পরীক্ষায় চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর করে কাটা হবে।
গুচ্ছ বিশ্ববিদ্যালয় – ‘বিজ্ঞান’ সহায়ক বইসমূহ শিক্ষাবর্ষ ২০২১-২২ঃ
![]() |
![]() |
![]() |
![]() |
| ৩১০ টাকা | ১৫০ টাকা | ৪১০ টাকা | ৪১০ টাকা |
![]() |
![]() |
![]() |
![]() |
| ৪১০ টাকা | ৪১০ টাকা | ৪১০ টাকা | ৪১০ টাকা |
গুচ্ছ বিশ্ববিদ্যালয় – ‘ব্যবসায় শিক্ষা’ সহায়ক বইসমূহ শিক্ষাবর্ষ ২০২১-২২ঃ
![]() |
![]() |
![]() |
![]() |
| ৩১০ টাকা | ১৫০ টাকা | ৪১০ টাকা | ৪১০ টাকা |
![]() |
![]() |
||
| ৪১০ টাকা | ৪১০ টাকা |
গুচ্ছ বিশ্ববিদ্যালয় – ‘মানবিক’ সহায়ক বইসমূহ শিক্ষাবর্ষ ২০২১-২২ঃ
![]() |
![]() |
![]() |
![]() |
| ৩১০ টাকা | ১৫০ টাকা | ৩১০ টাকা | ৪১০ টাকা |
![]() |
![]() |
||
| ৪১০ টাকা | ২০০ টাকা |





















Visit Today : 110
Visit Yesterday : 598
This Month : 3066
Hits Today : 370
Total Hits : 3045505

