ক্রিকেট দিয়ে আইসিসির কল্যাণে ভাইরাল বরিশাল বিশ্ববিদ্যালয়
ক্রিকেট নিয়ে দারুন সব ছবি বিভিন্ন সময়ে স্থান পায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভেরিফায়েড ফেসবুক পেজে। সেখানে সংস্থাটির সদস্য দেশগুলোর ক্রিকেট নিয়ে মানুষের আগ্রহের বিষয়টি উঠিয়ে আনা হয়। এর থেকে বাদ যায় না বাংলাদেশও। নানা সময়ে এ দেশের বিভিন্ন ধরনের ছবি স্থান পায় আইসিসির পেজে।
এবার বাংলাদেশের বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) স্থান পেল আইসিসির পেজে। বিশ্ববিদ্যালয়ের একটি ছবি আপলোড করা হয়েছে। সেখানে দেখা যায়, কয়েকজন তরুণ মিলে বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের পাশে ফাঁকা জায়গায় ক্রিকেট খেলছেন। ছবিটির ক্যাপশানে মজা করে লেখা হয়েছে, ‘কলেজে নতুন বন্ধু তৈরির চেয়ে আরও ভালো কী?’
শুধু এই প্রশ্ন করেই থেমে থাকেনি আইসিসি। এর জবাবও ক্যাপশানেই দিয়ে দিয়েছে, ‘তাদের সঙ্গে ক্রিকেট খেলা।’ অসাধারণ এই ছবিটি তুলেছেন অসিম হালদার।
ছবিটি প্রকাশের পরপরই তা ভাইরাল হয়েছে। এক লাখ দুই হাজার মানুষ সেটিতে রিঅ্যাক্ট দিয়েছেন। আর কমেন্টস পড়েছে প্রায় চার হাজার ৮০০। এছাড়া তিন হাজার দুশ’ জন আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত ছবিটি শেয়ার করেছেন।






Visit Today : 147
Visit Yesterday : 2096
This Month : 2243
Hits Today : 1049
Total Hits : 3042111

