কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর গুচ্ছ ভর্তি পরীক্ষা ৩১ জুলাই
গুচ্ছভুক্ত সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) সিন্ডিকেট সভা মিলনায়তনে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কমিটির দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বশেমুরকৃবি জনসংযোগ বিভাগের উপ-রেজিস্ট্রার মজনু মিয়া। তিনি বলেন, সবার সাথে সমন্বয় করে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ জুলাই এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা সম্পর্কে তিনি বলেন, এবার কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদনের ন্যূনতম যোগ্যতা এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএ (চতুর্থ বিষয় ছাড়া) জিপিএ-৮ রাখা হয়েছে। তবে উভয় পরীক্ষায় পৃথকভাবে জিপিএ ৩.৫ থাকতে হবে। পরীক্ষার সময় বেলা ১১ থেকে দুপুর ১২টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াস উদ্দীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদুর রহমান খান এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত উপস্থিত ছিলেন।
এছাড়া সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান ও বশেমুরকৃবির রেজিস্ট্রার মো. সিরাজুল ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন।
তাই সকল শিক্ষার্থীদের জয়কলির কৃষি বিচিত্রা এবং কৃষি প্রশ্নব্যাংক বই দুটি প্রস্তুতিতে শ্রেষ্ঠ সহায়ক হিসেবে কাজ করবে। বিস্তারিত আরো জানতে কল করুন ০১৬৭৮৩৪৩৪৫১ নম্বরে।






Visit Today : 454
Visit Yesterday : 262
This Month : 2812
Hits Today : 1984
Total Hits : 3044876

