কারিগরি শিক্ষাই হবে শিক্ষার মূল ধারা
কারিগরি শিক্ষাকে সরকার মূল ধারায় আনতে চায় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (১২ এপ্রিল) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত পিটার ডি হাসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দীপু মনির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে তিনি তাদের এ কথা জানান।
প্রতিনিধিদলে আরও ছিলেন ইউএসএইড বাংলাদেশের ডেপুটি মিশন ডাইরেক্টর রান্ডি আলী এবং ইউএসএইড-এর এডুকেশন ডেভেলপমেন্ট অফিসার সানজয় রেনলডস কোপার।
শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষার ওপর খুবই গুরুত্ব দিচ্ছে। ২০৩০ সালের মধ্যে কারিগরি শিক্ষায় ভর্তির হার ৩০ শতাংশ এবং ২০৫০ সালের মধ্যে ৫০ শতাংশ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বর্তমানে কারিগরি শিক্ষায় ভর্তির হার ১৭ শতাংশ। সরকার টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষাকে মেইনস্ট্রিমে আনতে বদ্ধপরিকর।’
এ সময় মন্ত্রণালয়ের পক্ষে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।
সৌজন্য সাক্ষাতের সময় রাষ্ট্রদূত শিক্ষা ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর কথা বলেন। শিক্ষা ক্ষেত্রে বিশেষ করে কারিগরি ও টেকনিক্যাল এডুকেশনে বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতির প্রশংসা করেন তিনি।






Visit Today : 153
Visit Yesterday : 2096
This Month : 2249
Hits Today : 1181
Total Hits : 3042243

