“কলম থেকে গাছের জন্ম হবে”~ এমনই এক পরিবেশবান্ধব উদ্যোগে বরগুনার আমিরুল ইসলাম

 “কলম থেকে গাছের জন্ম হবে”~ এমনই এক পরিবেশবান্ধব উদ্যোগে বরগুনার আমিরুল ইসলাম

কলমের কালি ফুরিয়ে গেলে সেটির জায়গা হয় ময়লার ঝুড়িতে। এরপর তা মাটি-পানিতে মিশে সৃষ্টি করে দূষণ। কিন্তু এমন কলম যদি বানানো যায়, যা থেকে গাছের জন্ম হবে, কেমন হবে সেটা? এমনই পরিবেশবান্ধব এক উদ্যোগ নিয়েছে বরগুনার আমতলী উপজেলার আমিরুল ইসলাম নামের এক স্কুলশিক্ষার্থী।

১৬ বছর বয়সী আমিরুল তৈরি করেছে পরিবেশবান্ধব কাগজের কলম, যা ব্যবহারের পর মাটিতে ফেলে দিলে কিংবা পুঁতে দিলে জন্মাবে ফলদ গাছের চারা। রঙিন কাগজে মোড়ানো কলমের দাম ১০ টাকা, সাদা কাগজে মোড়ানোটির দাম ৫ টাকা। তার এই উদ্যোগ ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসিত হয়েছে।

আমতলী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আমিরুল ইসলাম ছোটবেলা থেকেই নতুন কিছু করার স্বপ্ন দেখে। গত বছরের সেপ্টেম্বরে যখন সে প্লাস্টিকের দূষণ নিয়ে ভাবতে শুরু করে, তখনই মাথায় আসে একটি ভিন্নধর্মী কলম তৈরির ভাবনা। দুই মাসের চেষ্টার পর, গত বছরের নভেম্বরে সে একধরনের বিশেষ কলম তৈরি করতে সক্ষম হয়। এর কাঠামো তৈরি হয় শক্ত কাগজ দিয়ে আর ভেতরে সংযোজন করা হয় বিভিন্ন ফলদ গাছের বীজ। কলমের কালি শেষ হলে সেটি মাটিতে ফেলে দিলে কয়েক দিনের মধ্যেই এই কলম থেকে গাছের চারা জন্ম নেবে।

পদ্ধতিটি সহজ, তবে বুদ্ধিদীপ্ত। আমিরুল জানাল কীভাবে এই কলম তৈরি করেছে সে। প্রথমে বিভিন্ন রঙের কাগজের ভেতর কালির শিষ স্থাপন করা হয়। এরপর বিশেষ আঠা দিয়ে মুড়িয়ে কলমের কাঠামো শক্ত করা হয়। মূল চমক লুকিয়ে আছে কাগজের ভেতরে, যেখানে রাখা হয় ফলদ গাছের একটি বীজ। কলম ব্যবহারের পর মাটিতে ফেললেই তা থেকে চারা গজাবে এবং একসময় বড় গাছ হবে।

বিএসসি ও ডিপ্লোমা নার্সিং ভর্তি সার্কুলার   DOWNLOAD

বিএসসি ও ডিপ্লোমা নার্সিং ভর্তি প্রস্তুতিতে প্রয়োজনীয় বইসমূহঃ

৪১০ টাকাORDER NOW ৪১০ টাকাORDER NOW ২১০ টাকাORDER NOW ২১০ টাকাORDER NOW
৫৬০ টাকাORDER NOW ৫৬০ টাকাORDER NOW ৩৬০ টাকাORDER NOW ৫৬০ টাকাORDER NOW
৫৬০ টাকাORDER NOW ৫৬০ টাকাORDER NOW ৪১০ টাকাORDER NOW ০০০ টাকাORDER NOW

 

বিশ্বব্যাংকের সহায়তায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২০২১ সালের ‘টুয়ার্ডস আ মাল্টিসেক্টরাল অ্যাকশন প্ল্যান ফর প্লাস্টিক ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৫ সালে ঢাকার বাইরে অন্যান্য নগরে মাথাপিছু প্লাস্টিকের ব্যবহার ছিল ৩ কেজি। ২০২০ সালে তা হয়েছে ৯ কেজি। ঢাকা শহরে ৯ কেজি থেকে বেড়ে প্রায় ২৩ কেজি হয়েছে। দেশে সারা বছরে যে পরিমাণ বর্জ্য তৈরি হয়, তার ১০ শতাংশ প্লাস্টিক পণ্য থেকে আসে। এর ৪৮ শতাংশ মাটিতে পড়ে আর ৩৭ শতাংশ পুনরায় ব্যবহৃত হয়। ১২ শতাংশ পড়ে খাল ও নদীতে। আর ৩ শতাংশ নালাতে গিয়ে মেশে। মাটিতে পড়া প্লাস্টিকের বড় অংশ পলিথিন ব্যাগ, পণ্যের মোড়ক ও প্যাকেট হিসেবে ব্যবহৃত হওয়া।

শিক্ষার্থী আমিরুলের পরিবেশবান্ধব কলম উদ্ভাবনের চিন্তা আসে দূষণের এমন ভয়াবহতা থেকেই। আমিরুল বলে, ‘আমি ছোটবেলা থেকেই প্লাস্টিকের দূষণ নিয়ে বিদ্যালয়ে ক্লাসে স্যারদের কাছে শুনেছি। আমাদের পাঠ্যবইয়েও এ নিয়ে একটা অধ্যায় ছিল। বড় হওয়ার সঙ্গে সঙ্গে এই দূষণের ব্যাপারে আমার উদ্বেগ বাড়ে। নিজের মধ্যে এই দূষণ রোধে কিছু করার তাগিদবোধ করতে থাকি। কিন্তু কী করব, তা ভেবে পাচ্ছিলাম না। শেষে মাথায় আসে আমরা যদি শুধু প্লাস্টিক বলপেনটাকে পরিবেশবান্ধব করতে পারি, তাহলে এই দূষণের মাত্রা কিছুটা হলেও কমিয়ে আনতে পারি। কিন্তু এটাকে জনপ্রিয় করতে হলে এর সঙ্গে নতুন কিছু যোগ করতে হবে, নাহলে খুব সহজে এটা মানুষ গ্রহণ করবে না। সেই চিন্তা থেকে এর মধ্যে গাছের বীজ সংযোজনের উদ্যোগ নিই।’

আমিরুল ইসলাম বলে, ‘মানুষ গাছ লাগাতে চায় না, কিন্তু কলম তো ফেলবেই। তাই এমন কলম তৈরি করেছি, যা ফেলার পর নিজেই গাছ হয়ে উঠবে। এতে শুধু পরিবেশ রক্ষাই হবে না, ভবিষ্যতে এর অর্থনৈতিক সম্ভাবনাও তৈরি হবে। সরকারি সহযোগিতা পেলে এই কলম সারা দেশে ছড়িয়ে দেওয়া সম্ভব।’ ইতিমধ্যে সে দুই হাজার কলম তৈরি করে বিক্রি করেছে। দিন দিন তার তৈরি কলমের চাহিদা বাড়ছে বলে তার ভাষ্য।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২৪-২৫ DOWNLOAD

কুমিল্লা বিশ্ববিদ্যালয় A ইউনিট ভর্তি প্রস্তুতিতে প্রয়োজনীয় বইসমূহঃ

৩৬০ টাকাORDER NOW ৫৬০ টাকাORDER NOW ৫৬০ টাকাORDER NOW ৫৬০ টাকাORDER NOW
৫৬০ টাকাORDER NOW ৫৬০ টাকাORDER NOW ৫৬০ টাকাORDER NOW ০০০ টাকাORDER NOW

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয় B ইউনিট ভর্তি প্রস্তুতিতে প্রয়োজনীয় বইসমূহঃ

৩৬০ টাকাORDER NOW ৫৬০ টাকাORDER NOW ৫৬০ টাকাORDER NOW ৪১০ টাকাORDER NOW
২১০ টাকাORDER NOW ৫৬০ টাকাORDER NOW ৫৬০ টাকাORDER NOW ৫১০ টাকাORDER NOW

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয় C ইউনিট ভর্তি প্রস্তুতিতে প্রয়োজনীয় বইসমূহঃ

৩৬০ টাকাORDER NOW ৫৬০ টাকাORDER NOW ৫৬০ টাকাORDER NOW ৫১০ টাকাORDER NOW
৩৬০ টাকাORDER NOW ৪১০ টাকাORDER NOW ৫৬০ টাকাORDER NOW ৫৬০ টাকাORDER NOW

 

আমতলী এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ হান্নান বলেন, আমিরুলের উদ্যোগটি শুধু পরিবেশবান্ধব নয়, বরং এটি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির এক চমৎকার উপায়। এর মধ্যে অনেক শিক্ষার্থী এই কলম ব্যবহার শুরু করেছে। আমতলীতে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। অনেকে এই কলম ব্যবহারে আগ্রহী হয়ে উঠছে। এটা সারা দেশে ছড়িয়ে দিতে পারলে একটা বড় সবুজ বিপ্লব ঘটানো সম্ভব।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, এমন সৃজনশীল উদ্যোগ অবশ্যই উৎসাহিত করা উচিত। আমিরুলের প্রকল্পকে বড় পরিসরে নিয়ে যেতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

Eadmin

Related post