কম্পিউটার নেই, মুঠোফোনেই শিখেছেন HTML

এসএসসি পরীক্ষা দেওয়ার পর লম্বা একটা ছুটি পেলাম। সেই ছুটিতে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রাথমিক বিষয়গুলো (বেসিক) শিখে নিলাম ইউটিউব থেকে। কিন্তু আরও এগোনোর আগেই কম্পিউটারটি নষ্ট হয়ে যায়। দীর্ঘ সময় আর কম্পিউটার জগতের কিছু শেখা হয়নি। যখন কলেজে পড়ি, তখন আইসিটি বই থেকে বেশ কিছু ধারণা পাই ওয়েব সম্পর্কে। কৌতূহল বেড়ে যায়। এইচটিএমএলের বেশ কিছু বিষয় শিখে ফেলি মুঠোফোন দিয়েই। এরপর এইচএসসি, ভর্তিযুদ্ধ, সব পার করে ভর্তি হই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে।

নেই কোনো নিজস্ব ল্যাপটপ বা কম্পিউটার, তাই প্রথম বর্ষ কেটে যায় একাডেমিক পড়াশোনায়। দ্বিতীয় বর্ষের মার্চ মাস থেকে শুরু হয় করোনার বন্ধ। ২০২০ সালের শেষের দিকে কিস্তিতে একটা ল্যাপটপ কিনি। এরপর শুরু হয় আমার প্রোগ্রামিং যাত্রা। একে একে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এবং ওয়ার্ডপ্রেস আয়ত্ত করে নিই। শুরু করি ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিংয়ের টাকা দিয়ে প্রোগ্রামিং হিরোর ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে ভর্তি হয়ে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট শিখি। এখন ফাইবার অনলাইন মার্কেটপ্লেসে ফ্রিল্যান্স ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করছি।

Eadmin

Related post