একাদশ শ্রেণিতে ভর্তির জন্য সাড়ে ১৪ লাখ শিক্ষার্থী নির্বাচিত
গত ৩০ ডিসেম্বর এসএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়। এরপর ৮ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত অনলাইনে ভর্তির জন্য আবেদন গ্রহণ করা হয় (পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তনকারীদের জন্য পরও সুযোগ ছিল)। এবারও অনলাইনে ভর্তির কাজটি হচ্ছে।
এখন নির্বাচিত শিক্ষার্থীদের আগামীকাল রোববার থেকে ৬ ফেব্রুয়ারি রাত আটটার মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফির ২২৮ টাকা জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চয়ন করতে হবে। পরে মাইগ্রেশন হলে শিক্ষার্থীকে নতুন করে আর ভর্তির নিশ্চয়ন করতে হবে না, অর্থাৎ আর রেজিস্ট্রেশন ফি দিতে হবে না।
নির্বাচিতদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির কাজটি হবে ১৯ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। ভর্তির কাজ শেষে আগামী ২ মার্চ একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।







Visit Today : 119
Visit Yesterday : 2096
This Month : 2215
Hits Today : 720
Total Hits : 3041782

