উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফর্ম পূরণ শুরু
উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য আবার সুযোগ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগামীকাল ২৪ অক্টোবর রোববার থেকে শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন। এ সুযোগ থাকবে ৩১ অক্টোবর পর্যন্ত। আর এসএমএস পাওয়া শিক্ষার্থীরা ফরম পূরণের ফি পরিশোধ করতে পারবেন আগামী ২ নভেম্বর পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের জন্য প্রতিষ্ঠান থেকে এসএমএস পাঠানোর সময় ২৪ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এবং শিক্ষার্থীদের ফি পরিশোধের সময় ২ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এ সময় শিক্ষার্থীদের ফরম পূরণে ব্যর্থ হলে দায় প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে।
উল্লেখ্য, চলতি বছরের ১২ আগস্ট থেকে এইচএসসি ও আলিম পরীক্ষার ফরম পূরণের কাজ শুরু হয়। ২৫ আগস্ট পর্যন্ত ফরম পূরণের সুযোগ দেওয়া হয়। পরে সময় বাড়িয়ে ৩১ আগস্ট করা হয়। ১৬ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের আবার ফরম পূরণের সুযোগ দেওয়া হয়েছিল। সে সময় আবার বাড়ানো হলো।






Visit Today : 65
Visit Yesterday : 490
This Month : 13000
Hits Today : 515
Total Hits : 3082172

