ইউরোপে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ
ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, ২০২২ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বিশ্বের বিভিন্ন দেশ থেকে আট হাজার ৬৭৪ কোটি ডলার মূল্যের পোশাক আমদানি করেছে।
অন্য শীর্ষ পোশাক সরবরাহকারী দেশগুলোর মধ্যে কম্বোডিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, মরক্কো, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া থেকে ইউরোপীয় ইউনিয়নের আমদানি যথাক্রমে ৩৯.৬৯ শতাংশ, ৩৩.০৫ শতাংশ, ২৮.৫৫ শতাংশ, ৯.৫৯ শতাংশ, ১৮ শতাংশ ও ৩১.৭৬ শতাংশ বেড়েছে।
তৈরি পোশাকশিল্প মালিক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মো. মহিউদ্দিন রুবেল বলেন, ২০২২ সালে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে একটি নতুন মাইলফলক রচিত হয়েছে। তবে প্রধান দেশগুলোতে তৈরি পোশাক রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেলেও চলতি অর্থবছরের আগের মাসগুলোর তুলনায় প্রবৃদ্ধি কমেছে। এটি ইঙ্গিত দেয় যে আগামী মাসে প্রবৃদ্ধি আরো হ্রাস পেতে পারে।







Visit Today : 67
Visit Yesterday : 262
This Month : 2425
Hits Today : 402
Total Hits : 3043294


