আর নয় বিশাল সিলেবাস
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে কাজ করছে সরকার। মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে, বিজ্ঞানমনস্ক ও মানবিক গুণাবলিসম্পন্ন আগামী প্রজন্ম গড়ে তুলতে এই নতুন শিক্ষাক্রম প্রণয়ন করা হচ্ছে।
রবিবার (৭ নভেম্বর) রাজধানীর টিকাটুলিতে শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয় প্রাঙ্গণে শেখ রাসেল দিবস উপলক্ষে দেয়ালিকা ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখতে গিয়ে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
শিক্ষামন্ত্রী বলেন, নতুন পাঠ্যক্রমের আরেকটি উদ্দেশ্য হচ্ছে, শিক্ষা হবে আনন্দময়। সারাক্ষণ পরীক্ষার ভয় আর অনেক বইয়ের চাপ শুধু যেন না হয়। বিশাল সিলেবাসে পরীক্ষা আর হবে না। সারাবছরে স্কুলে বিভিন্ন কার্যক্রমের ভিত্তিতেই শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।
করোনার কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কারণে সংক্ষিপ্ত সিলেবাসে চলতি বছরের এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষা নেওয়ার আয়োজন করা হয়েছে। অন্যদিকে, নতুন শিক্ষাক্রমে পরীক্ষা নির্ভর মূল্যায়নের চেয়ে ধারাবাহিক মূল্যায়নে গুরুত্ব দেওয়া হয়েছে বেশি। সেই বিবেচনায় আগে থেকে শিক্ষামন্ত্রী বলে আসছেন, পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে। জিপিএ-৫ ও পরীক্ষা ও সনদনির্ভর শিক্ষা থেকে বেরিয়ে আসার পরিকল্পনার কথাও এসময় জানান শিক্ষামন্ত্রী।






Visit Today : 125
Visit Yesterday : 262
This Month : 2483
Hits Today : 636
Total Hits : 3043528

