আরও ৩টি মেরিন একাডেমি হবে
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নতুন ও পুরোনো মিলে পাঁচটি মেরিন একাডেমি রয়েছে। এর মধ্যে চট্টগ্রামে একটি পুরোনো মেরিন একাডেমি এবং বরিশাল, রংপুর, সিলেট ও পাবনায় নতুন চারটি মেরিন একাডেমি রয়েছে। বিদেশে কর্মসংস্থানে প্রধানমন্ত্রীর নির্দেশে আরও তিনটি মেরিন একাডেমি স্থাপন করা হবে। মেরিন একাডেমিগুলো দক্ষ নাবিক তৈরি করতে পারবে।
খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, বাংলাদেশ মেরিন একাডেমির ৫৪তম ব্যাচ থেকে পাস করা (এ বছরের ফেব্রুয়ারি) ৩৫৯ জনের চাকরি দেশি-বিদেশি জাহাজে হচ্ছে। ফিমেল ক্যাডেটরা আমেরিকা, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের জাহাজে নিয়োগ পেয়েছেন। মেরিন একাডেমিগুলো দক্ষ নাবিক তৈরি করলে তাঁদের দ্রুত দেশে–বিদেশে কর্মসংস্থান হবে। যার ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হবে।
মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মেরিন একাডেমির কমান্ডেন্টরা জুম সভায় উপস্থিত ছিলেন।
আজকের সভাটি বরিশাল, রংপুর, সিলেট, পাবনা মেরিন একাডেমির প্রথম এবং বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রামের ২৬তম উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক সভা ছিল।
বৈঠকে নতুন চারটি মেরিন একাডেমির জনবল নিয়োগ, বাজেট, সিমুলেটর ক্রয়, জমি অধিগ্রহণসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়। সভায় জানানো হয় যে চারটি নতুন মেরিন একাডেমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশন পেয়েছে।
সভায় বলা হয়, সম্প্রতি সিলেটে ভয়াবহ বন্যার সময়ে সিলেট মেরিন একাডেমি খুবই মানবিক ভূমিকা রেখেছে। নতুন মেরিন একাডেমিতে বন্যার্ত ব্যক্তিদের আশ্রয় দিয়ে মেরিন একাডেমি প্রশংসিত হয়েছে। অন্যান্য মেরিন একাডেমি সিলেট মেরিন একাডেমির মতো মানবিক দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।






Visit Today : 68
Visit Yesterday : 2096
This Month : 2164
Hits Today : 350
Total Hits : 3041412


