আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা
৫৫তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য ৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটি। ফ্রান্সের প্যারিস শহরে আগামী ১৭-২৫ জুলাই অনুষ্ঠিত হবে এবারের আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াড।
আন্তর্জাতিক পর্বের জন্য নির্বাচিত সদস্যরা হলো, সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের একাদশ শ্রেণির শিক্ষার্থী আদিত্য রহমান, গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থী মোঃ ফাইয়াজ সিদ্দিকী, নটর ডেম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফাহিম ফারবিন, রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী নাফিস সাদিক এবং নটর ডেম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সিএম রাফাত হাসনাইন।
এ বছর সারাদেশে মোট ১০ হাজার শিক্ষার্থী অনলাইনে নিবন্ধনের মাধ্যমে আঞ্চলিক ফিজিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। আঞ্চলিক অলিম্পিয়াডে বিজয়ী ১৪০০ শিক্ষার্থী আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) তে জাতীয় পর্বে অংশগ্রহণ করে। জাতীয় পর্বের বিজয়ীদের মধ্যে থেকে ক্যাম্প ও পরীক্ষার মাধ্যমে ৫৫তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডের জন্য ৫ সদস্যের দল নির্বাচন করে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটি।
২০১১ সাল থেকে বাংলাদেশ দল আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে নিয়মিত অংশ নিচ্ছে। আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে অংশ নিয়ে বাংলাদেশ দল এখন পর্যন্ত ৩টি রুপা, ১৯টি ব্রোঞ্জ ও ২০টি সম্মানসূচক স্বীকৃতি অর্জন করেছে।







Visit Today : 126
Visit Yesterday : 490
This Month : 13061
Hits Today : 950
Total Hits : 3082607

