আজ মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হবে
আজ সোমবার (৪ এপ্রিল) প্রকাশিত হবে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল। দুপুরের দিকে এই ফল প্রকাশ হতে পারে বলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে। এর আগে গত শুক্রবার (১ এপ্রিল) সারাদেশে ১৯টি কেন্দ্রের মোট ৫৭টি ভেন্যুতে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, এবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে পরীক্ষার খাতা মূল্যায়ন ও পুনর্মূল্যায়ন করা হয়। ইতিমধ্যে ফল প্রকাশের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। এ নিয়ে আজ সকালে বিশেষজ্ঞদের দুটি দল বসবেন। তারা ফল প্রকাশে মত দিলেই দুপুরের দিকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে ফল প্রকাশ করা হবে।
এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব বলেন, ফল প্রকাশের প্রস্তুতি প্রায় শেষ। সোমবার যে কোনো সময় ফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করছি।
তবে অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, এবছর রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী অংশগ্রহণ করায় দফায় দফায় পরীক্ষার খাতা মূল্যায়ন ও পুনর্মূল্যায়ন করা হয়। পরীক্ষার্থীদের মধ্যে কেউ কেউ তথ্য গোপন করায় সেগুলো খুঁজে বের করতে দেরি হয়েছে।
“উদাহরণ হিসেবে, পরীক্ষার্থীদের মধ্যে অনেকে গতবছর উত্তীর্ণ হয়ে ভর্তি হয়েছেন, কিন্তু সে তথ্য উল্লেখ করেননি তিনি। এছাড়া আরও কিছু ভুলত্রুটি সংশোধন করাতে সময় বেশি লেগেছে।”







Visit Today : 223
Visit Yesterday : 262
This Month : 2581
Hits Today : 1067
Total Hits : 3043959

