আগস্টে যেসব দিক থেকে রেকর্ড গড়লো জয়কলি পাবলিকেশন্স
২০০৪ সাল থেকে শুরু করে আজ অব্দি বুয়েট, মেডিকেল ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে শিক্ষার্থীদের সহজ ও সাবলীল পাঠদানের এক অনন্য প্রতিচ্ছবি জয়কলি পাবলিকেশন্স যেখানে অভিজ্ঞ লেখক, শিক্ষক ও মেধাবী শিক্ষার্থী দ্বারা রচিত বহুল প্রচলিত বুয়েট সিরিজ, মেডি সিরিজ ও বিচিত্রা সিরিজ এর বইগুলো। শুধু তাই নয়, চাকরির পরীক্ষার জন্য বিসিএস প্রিলি, প্রাথমিক শিক্ষক নিয়োগ সহায়িকা, মাধ্যমিক শিক্ষক নিবন্ধন গাইড, রেলওয়ে নিয়োগ সহায়িকা, বিজেএস, অডিটর ও জুনিয়র অডিটর ইত্যাদিসহ বর্তমানে প্রায় দুই শতাধিক বই প্রকাশের মাধ্যমে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
এরই ধারাবাহিকতায় চলমান এইচএসসি ২০২৩ পরীক্ষার্থীদের যাতে পরীক্ষা পরবর্তী এক মুহূর্ত সময়ও নষ্ট না হয়, সেজন্য লক্ষ্য অনুযায়ী চলতি (আগস্ট) মাসেই ভর্তি প্রস্তুতির বুয়েট সেট, মেডিকেল সেট, বিজ্ঞান সেট, মানবিক/বিভাগ পরিবর্তন সেট, ব্যবসায় শিক্ষা সেটের সকল সহায়ক বই প্রস্তুত করেছে জয়কলি পাবলিকেশন্স।
তাছাড়া বিসিএস প্রিলি সেটের বইসমূহও চলতি মাসেই প্রকাশ করা হয়েছে। স্বপ্নবাজদের চাহিদা মোতাবেক এই আগস্ট মাসেই সারা দেশের প্রায় পাঁচশত এজেন্ট লাইব্রেরির মাধ্যমে প্রকাশিত বইগুলো শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিচ্ছে জয়কলি। এছাড়া অনলাইনে অর্ডারের মাধ্যমেও বই পৌঁছে দেওয়া হয়।
ভর্তি ও চাকরি প্রস্তুতি মিলে আগস্ট ২০২৩ সংস্করণের এখন পর্যন্ত শতাধিক বই প্রকাশিত হয়েছে, যা বিরল রেকর্ড ! মাত্র ১ মাসে এত সংখ্যক বইয়ের নতুন সংস্করণ বাজারে দেওয়া অত্যন্ত চ্যালেঞ্জিং। জয়কলি সেই চ্যালেঞ্জ সাহসিকতার সাথে মোকাবেলা করেছে। জয়কলি পাবলিকেশন্স একটি প্রফেশনাল পাবলিকেশন্স, যা আবারো প্রমাণিত।
ডিজিটাল তথ্য পদ্ধতি এবং অন্তর্জাল উদ্ভাবনের সঙ্গে সঙ্গে, ইলেক্ট্রনিক উৎসযোগে প্রকাশনা সম্প্রসারণের এক অনন্য মাধ্যম জয়কলি’র ফেসবুক পেইজ, ওয়েবসাইট এবং ইউটিউব। কেননা জয়কলি’র তত্ত্বাবধায়নে জয়কলি একাডেমি পরিচালিত অনলাইনে ‘টার্গেট A+’ প্রোগ্রামটি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থীদের কাছে ছিল হৃদয়গ্রাহী। তাদেরই অনুরোধে ১৭ আগস্ট পরীক্ষা শুরু হওয়ার পূর্ব দিন পর্যন্ত প্রোগ্রামটি চলমান ছিল।
https://www.youtube.com/@JoykolyAcademy
জয়কলি পাবলিকেশন্সে রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষিকার সমন্বয়ে বৃহৎ লেখক ও সম্পাদনা পরিষদ, যাদের নিরলস পরিশ্রমের ফলেই তৈরি হয় সেরা মানের সাজানো গোছানো নির্ভুল বই। সারা দেশে জেলাভিত্তিক জয়কলি প্রোমোশনাল অফিসার (জেপিও) রয়েছেন, যারা বিভিন্ন কলেজ, কোচিং, প্রাইভেট, লাইব্রেরিতে শিক্ষক শিক্ষার্থীদের সাথে বই নিয়ে সহযোগিতামূলক কাজ করে থাকেন। এছাড়া পরিচালনা পর্ষদ, কম্পিউটার সেকশন, আইটি সেকশন, প্রুভ সেকশন, সেলস্ অ্যান্ড মার্কেটিং সেকশন, লাইব্রেরি, প্রেস, বাইন্ডিং ও গোডাউন সব মিলিয়ে জয়কলির বৃহৎ পরিবার।
যেভাবে শিক্ষার্থীদের হৃদয় সিংহাসনে অধিষ্ঠিত হয়ে আছে জয়কলি পাবলিকেশন্স ঠিক সেভাবেই শিক্ষার মান সমুন্নত রাখা এবং শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে বদ্ধপরিকর এবং অঙ্গীকারবদ্ধ জয়কলি পাবলিকেশন্স।









Visit Today : 248
Visit Yesterday : 598
This Month : 3204
Hits Today : 623
Total Hits : 3045758

