অসচ্ছল শিক্ষার্থীদের পরিবারের মধ্যে মাত্র ১০ টাকায় প্রয়োজনীয় ঈদ বাজারের ব্যবস্থা করেছেন একঝাঁক তরুণ মেধাবী শিক্ষার্থী
ঈদ আসে ত্যাগ, মহিমা আর সম্প্রীতির বার্তা নিয়ে। সবার মধ্যে ঈদের আনন্দকে ছড়িয়ে দিতে এক ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে একঝাঁক তরুণ মেধাবী শিক্ষার্থী। মাত্র ১০ টাকায় প্রয়োজনীয় ঈদ বাজারের ব্যবস্থা করেছেন তারা। উদ্যোক্তারা বলছেন, সবার মধ্যে ঈদের আনন্দ পৌঁছিয়ে দিতে এমন আয়োজন।
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে অসচ্ছল শিক্ষার্থীদের পরিবারের মধ্যে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে ১০টাকায় ঈদ বাজার কর্মসূচির আয়োজন করেছে ববিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন শিক্ষার্থী ও সমাজউন্নয়ন ফাউন্ডেশন।
১৭ এপ্রিল (সোমবার) বিকেল ৪টায় লজিক একাডেমির চতুর্থ শাখায় বরিশাল নগরীর আমতলায় অসচ্ছল শিক্ষার্থীদের ১৬টি পরিবারের মধ্যে এই ঈদ বাজার বিতরণ করা হয়। লজিক একাডেমির শিক্ষার্থীদের বেতনের একটা অংশ, কয়েকজন উদ্যোক্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতায় এই ঈদ বাজার দেওয়া হয়েছে।
ঈদ আনন্দ ধনী-গরীব সবার সমান। চড়া বাজারে অসচ্ছল পরিবারের কর্তার মুখে চিন্তার ছাপ ফুটে উঠে ঈদ বাজার নিয়ে। এই চিন্তায়ই ঈদ আনন্দ হয়ে যায় মাটি। তাই এই অসচ্ছল শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে শিক্ষার্থীদেরই জমানো ১০ টাকায় ঈদের বাজারের সুযোগ দিয়েছে সংগঠনটি।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি গাজী হাদিউজ্জামান, সহসভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক কামরুন নাহার মোহনা, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, ছাত্র বিষয়ক সম্পাদক হাফিজুল, সদস্য সুজনসহ অন্যান্যরা।
১০ টাকার ঈদ বাজারে সামগ্রী হিসেবে ছিল এক লিটার সয়াবিন তেল, এক কেজি মুরগি, এক প্যাকেট সেমাই, এক প্যাকেট গুড়া দুধ, এক কেজি চিনি, এক কেজি আলু ও এক কেজি কাটারিভোগ চাল।
অসচ্ছল শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে শিক্ষার্থীদের এই উদ্যোগ।






Visit Today : 262
Visit Yesterday : 262
This Month : 2620
Hits Today : 1180
Total Hits : 3044072


