অনুপ্রেরণাঃ তলানী থেকে যারা উঠে আসে তারাই একেকটা ডায়মন্ড

 অনুপ্রেরণাঃ তলানী থেকে যারা উঠে আসে তারাই একেকটা ডায়মন্ড
নটরডেম কলেজের এক ভাইকে দেখেছিলাম। পড়াশুনার ধরনটা বলি।
কলেজ থেকে এসে সে ঘুমাতো। এরপর রাতের ডিনার করে পড়তে বসতো। ড্রয়ারে থাকতো ৩০-৩৫ বিভিন্ন ধরনের কলম। বিভিন্ন ব্রান্ডের অগনিত পেন্সিল। দিস্তা দিস্তা খাতা টেবিলের পাশে রাখা ছিল। কলেজ লেভেলের সবগুলো বই সুন্দর করে বাঁধাই করে নতুন মলাট
করা। প্যাকেট ভর্তি দামী ইরেজার।
এই মানুষটা পড়ত আর লিখতো। লিখতো আর পড়তো।
বিরক্ত লাগলে উঠে স্নান করে আবার পড়তে বসতো। এভাবে চলতো সারা রাত। খালি কলমগুলো পড়ে থাকতো টেবিলের পাশে। দিস্তা দিস্তা খাতা শেষ হয়ে টেবিলের নিচে জমতো।
এরকম ভয়ঙ্কর ধরনের পড়াশুনা করেও কোন এক অজ্ঞাত কারনে সে বুয়েট, ঢাবি, জাবি, রাবি, চবি থেকে শুরু করে কোথাও চান্স পায় নি । আমি আজও হিসাব মেলাতে পারিনা কেন সে চান্স পায় নি। কি এমন বাকি ছিল যা সে করেনি! আর কিভাবে পরিশ্রম করলে ভালো করা যেতো?
এখন সে কি করে জানেন?
সে কোনো পড়াশুনাই করে না। একটা বেসরকারী ভার্সিটি থেকে নামমাত্র ডিগ্রি নিয়ে সে কোনোরকমে আছে। আগের সেই তেজ নেই। নটরডেমিয়ান বলে আলাদা কোনো ভাবও নেই।
আরো পড়ুনঃ খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিমূলক সকল তথ্য ও পড়াশোনা জানতে ক্লিক করুন ।
আরেকটা ছেলে।
SSC তে এভারেজ রেজাল্ট। ইন্টারে এ মাইনাস।
কোনোরকমে ওয়েটিং থেকে ঢাবিতে চান্স পেয়েছে।
এরপরেরটা ইতিহাস। ডিপার্টমেন্টে রেকর্ড রেজাল্ট।
অনার্সে ফার্স্ট। মাস্টার্সে ফার্স্ট। বাইরের কোন নামী দামী ক্যাম্পাসে ডক্টরেট করা এখন তার জন্য কোনো ইস্যু না।
চবিতে এপ্লাইড ফিজিক্সে এক ভাই ছিল।
কোনোরকমে এসএসসি আর ইন্টারের বাধা পেরিয়ে এখানে এসে এপ্লাইডে ভর্তি হয়েছে। বাকিটা ইতিহাস। ডিপার্টমেন্টে রেজাল্ট 3.89 !!!
( নামটা ভুলে গেছি। কেউ চিনলে আমাকে বলে দিবেন )
আরো পড়ুনঃ বিএসসি ও ডিপ্লোমা নার্সিং  ভর্তি প্রস্তুতিমূলক সকল তথ্য ও পড়াশোনা জানতে ক্লিক করুন ।
আবার এরকমও আছে।
ক্যাম্পাসে সুপার রেজাল্ট। চাকুরীর পরীক্ষায় কোনো সফলতা নাই। তিন বছর ধরে বেকার। লোকে এখন সন্দেহ করে ভার্সিটির রেজাল্ট কি আসলেই ঠিক?
দুর্দান্ত মেধা নিয়ে মেডিকেলে চান্স পেয়েছে। অথচ
মেডিকেলে এখন ফাস্ট ইয়ারই পাস করতে পারে নি।
অন্যজন কোটা নিয়ে ভর্তি হয়েছিল মেডিকেলে। এক চান্সেই MBBS পাশ করে ফেলেছে।
এরই নাম জীবন।
একবার গ্রাফটা থাকে উপরে। আবার কখনো থাকে তলানীতে। একেবারে তলানী থেকে উঠে আসতে পারে খুব কম মানুষই। কিন্তু যারা উঠে আসে তারা হচ্ছে একেকটা ডায়মন্ড। একেবারে সবার উপরের জায়গাটাই দখল করে। জীবন আপনাকে তলানিতে এই জন্যই ফেলে দেয় যেন আপনি উঠে এসে সেরা জায়গাটা ধরতে পারেন।
ধৈর্য রাখুন।

Eadmin

Related post