অদম্য চেষ্টায় বেলায়েতের সফলতা
সারা দেশেই আলোচনার শীর্ষে ছিলেন ৫৫ বছর বয়সী বেলায়েত শেখ। চষে বেড়িয়েছেন এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়। তার ইচ্ছা ছিল, স্বীকৃত ও স্বনামধন্য একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পূর্ণ করে নিজের শিক্ষাজীবনকে পূর্ণতা দেওয়া। কিন্তু তার সেই স্বপ্ন পূরণ না হলেও চেষ্টা থেমে ছিল না। সোমবার (১৯ সেপ্টেম্বর) রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের তালাইমারি ক্যাম্পাসে তিনি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। ভর্তি পরীক্ষায় মোট ৬৮ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি।
ফেসবুকে বেলায়েত লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে ভর্তি পরীক্ষায় পাশ করেছি। মায়ের অনুমতি পেলেই ভর্তি হব ইনশাল্লাহ।’
১৯৮৩ সালে এসএসসি পরীক্ষার্থী ছিলেন। কিন্তু বাবার অসুস্থতার কারণে পড়াশোনা ছেড়ে পরিবারের হাল ধরতে হয়। এ কারণে উচ্চশিক্ষা নেওয়ার স্বপ্ন জলাঞ্জলি দিতে হয় তাঁকে। পরে নিজের অসমাপ্ত সেই স্বপ্ন ভাই ও সন্তানদের মাধ্যমে পূরণ করার চেষ্টা করেছেন। কিন্তু কেউই তাতে সফল হননি। ৫০ বছরে পা দিয়ে তাই অনেকটা জেদ করেই ভর্তি হন নবম শ্রেণিতে। এরপর উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হওয়ার পর ৫৫ বছর বয়সে এবার তিনি অংশ নিতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটের ভর্তি পরীক্ষায়।
অদম্য ইচ্ছাশক্তির অধিকারী ব্যক্তিটির নাম মো. বেলায়েত শেখ। গাজীপুর শ্রীপুরের এই ব্যক্তি তিন সন্তানের জনক। বিবাহিত বড় ছেলে ব্যবসা করছেন, একমাত্র মেয়ের বিয়ে হয়েছে ২০১৭ সালে আর ছোট ছেলে একাদশ শ্রেণিতে পড়ছেন। বেলায়েত একজন সাংবাদিক। তিনি দৈনিক করতোয়া পত্রিকার শ্রীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। সাংবাদিকতা করে পাওয়া অর্থ দিয়ে সংসার চালান বেলায়েত শেখ। বড় ছেলে স্যানিটারি পণ্যের ব্যবসা শুরু করেছেন। মাসখানেক ধরে তিনিই সংসার চালাচ্ছেন।





Visit Today : 448
Visit Yesterday : 262
This Month : 2806
Hits Today : 1875
Total Hits : 3044767

